জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী নেতাদের ৬০’র বেশি কর্মী ছাত্রদলে যোগদান
ঢাকা: জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক ও প্রধান নেতৃত্বাধীন ৬০’র বেশি নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।
নতুন যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন মোহাম্মদ জিয়াদ (আহ্বায়ক), সজীব সরদার নিহাল (সদস্য সচিব), মেহেদী হাসান আরাফাত (মুখ্য সংগঠক), মো. সাব্বির আহমেদ (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), সায়েম দেওয়ান (সহ-মুখপাত্র), মো. জহিরুল ইসলাম (যুগ্ম সদস্য সচিব), মোহাম্মদ তামিম ইসলাম ও তামিম মাহমুদ মাশরুর (সংগঠক), রিদওয়ান হোসেন আফনান (সিনিয়র সংগঠক) এবং বিক্রম কুমার অলক (যুগ্ম আহ্বায়ক)।
যোগদান অনুষ্ঠানে নেতাকর্মীরা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ছাত্রদলের নেতৃত্ব জানিয়েছে, নতুন এই নেতাকর্মীদের যোগদানের মাধ্যমে সংগঠন শক্তিশালী হবে এবং সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।