জেলার নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে সটকে পড়ে। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ লাখ ২ হাজার টাকা সমমূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নুরুল আজিম বায়েজীদ বাসসকে জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এ কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।