Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 মাদারীপুরে ইমামের কক্ষে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেছে টিনের বেড়া 🔴 স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; অনাহারে দিন কাটছে পাঁচ সদস্যের পরিবারের 🔴 দেশে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার ২৩ টাকা 🔴 চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস 🔴 লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি 🔴 সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা 🔴 শরিয়ত ও সাংবিধানিক অধিকার রক্ষায় ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা মুসলিম ল বোর্ডের 🔴 তিন মাস পর খুলেছে সুন্দরবন, যাওয়ার আগে জেনে নিন ১২ জরুরি তথ্য 🔴 হাজার ছুতে চলেছে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু 🔴 জিয়া হত্যার নতুন তথ্য মিলল ৪৫ বছর পর 🔴 নেপালে টানেলে আটকে শতাধিক জলবিদ্যুৎকর্মী 🔴 শিগগিরই কমবে লোডশেডিং- ডা. জাহিদ 🔴 পাকিস্তানের সঙ্গে পানি বণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আদালত 🔴 প্রথমবার খালেদা জিয়া বিহীন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী 🔴 বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা 🔴 ক্রেতাদের জন্য সুখবর, কমেছে স্বর্ণের দাম 🔴 শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামীর মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল : পরিবারের সন্তোষ প্রকাশ 🔴 সেপ্টেম্বর মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা 🔴 গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই 🔴 চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির 🔴 স্কুল-কলেজে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না শিক্ষার্থীরা 🔴 শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল 🔴 পুলিশের সামনেই নারীকে লাথি, সারাদেশে তোলপাড় 🔴 নবম পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব আজ মন্ত্রিসভায় 🔴 শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা:রায় আজ 🔴 প্রাথমিক বিদ্যালয়ে দুর্যোগের ঝুঁকি কমাতে এখনই কী করা দরকার 🔴 সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস 🔴 পুলিশ সদস্যকে চড় মারার ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার 🔴 ছিনতাইকারীর কবলে নিহত প্রধান শিক্ষককের মৃত্যুতে প্যারা পণির গ্রেফতার 🔴 ছিনতাইকারীর কবলে নিহত প্রধান শিক্ষককের মৃত্যুতে প্যারা পণির গ্রেফতার 🔴 মাগুরায় পুলিশ সদস্যকে চড়-থাপ্পড়ের ঘটনায় সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার 🔴 স্বাধীন দেশে থাকবে না কোন আয়নাঘর- রাষ্ট্রপতি 🔴 দৈনিক রানারের সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল এর ২৮তম মৃত্যু বার্ষিকী 🔴 মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 🔴 যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 🔴 পুশ-ইন ও সার পাচার ঠেকাতে সীমান্তবাসীকে বিজিবির সতর্ক থাকার আহ্বান 🔴 বিদেশি উদ্ধার সহায়তা আপাতত না বলল নেপাল, কেন এই সিদ্ধান্ত? 🔴 নেপালকে চীনের সতর্কতা, যেকোনো সময় ভেঙে পড়তে পারে অস্থায়ী হ্রদের বাঁধ 🔴 ঢাকায় বাড়তে পারে গরম, রয়েছে বজ্রবৃষ্টির সম্ভাবনা 🔴 পনের মামলায় খালাস পেলেন জননেতা মির্জা আব্বাস 🔴 বিশ্ব বাজারে কমছে কি তেলের দাম? 🔴 পায়ুপথে কনডমে মিলল হেরোইন 🔴 ৫২০০ মিটার উচ্চতার হিমবাহ ধ্বসেই কি নেপালের এই ভয়াবহতা 🔴 এমপির চেয়েও অনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা বেশি- সারজিস আলম 🔴 নেপাল ও তীব্বতে নিখোঁজ অন্তত ১৫শ 🔴 সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক চলেছে 🔴 আকস্মিক বন্যা-ভূমিধসে নেপালের প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক 🔴 বিদ্রোহী কবি কাজী নজরুল ছিলেন সব আন্দোলনের অনুপ্রেরণা- বিজভী 🔴 নেপালের ভয়াবহ বন্যা-ভূমিধস: অলৌকিকভাবে বেঁচে গেল ১১ বছরের রিহানা 🔴 গ্যাস-বিদ্যুৎ সংকট ও দলীয় নিয়োগ ইস্যুতে উত্তাপের আভাস, বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন 🔴 বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৫ দিনের কর্মসূচিতে যা যা থাকছে 🔴 ২ সেপ্টেম্বর থেকে ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার 🔴 মানদণ্ডে ব্যর্থ ১০ পণ্য, বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের 🔴 শিক্ষা ও গবেষণায় বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান :মাহদী আমিন 🔴 প্রাথমিকে রান্না করা মিড ডে মিল আসছে দ্রুতই-ববি হাজ্জাজ 🔴 গোয়েন্দাদের সতর্কতার পরও কার কথায় ইরান যুদ্ধে ট্রাম্প 🔴 হাসপাতালে আগুন লেগে ১৫শিশুর মৃত্যু 🔴 নেপথ্যে কি অন্তর্ঘাতের শংকা 🔴 রংপুরের চার খুনের ঘটনায় দ্রুততম সময়ে জড়িতরা গ্রেফতার হয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী 🔴 ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ 🔴 দেশজুড়ে নানা আয়োজন 🔴 চার হত্যা মামলা কোতোয়ালী থেকে গোয়েন্দা পুলিশের হাতে 🔴 রাষ্ট্রপতির সাথে সৌজন্য স্বাক্ষাত করলেন তিন বাহিনীর প্রধান 🔴 ফাঁসি ছাড়া কিছু্ই মানব না : নিজ বাড়িতে মা আয়েশা বেগম 🔴 নয় বছরেও ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন 🔴 সাংস্কৃতিক অনুষ্ঠানের বাধাবিঘ্ন হোক- এমন মানসিকতা সরকারের নেই 🔴 বরগুনা উপকূলে বঙ্গপোসাগরের ট্রলারডুবি; ৫ জেলের লাশ উদ্ধার 🔴 শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ 🔴 প্রধানমন্ত্রীর ত্বরিত পদক্ষেপে দ্রুত কমবে লোডশেডিং 🔴 চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী 🔴 বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইলসহ আটক ৪ 🔴 মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত বীর উত্তমের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা 🔴 আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় পিছিয়েছে 🔴 লক্ষ্মীপুরে সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার-০২ 🔴 ডিভোর্সের পর কীটনাশক পানে যুবকের মৃত্যু 🔴 মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ 🔴 চুয়াডাঙ্গায় আবহাওয়া পরিবর্তনে বাড়ছে শিশু রোগী ২২ শয্যায় ভর্তি ৭০ জন 🔴 যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল-১২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৬ 🔴 রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের চারজনকে হত্যা, পুলিশের ব্যাখ্যায় উঠছে নানা প্রশ্ন 🔴 কিশোরগঞ্জে যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা 🔴 টাঙ্গাইলে ভয়াবহ আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষতি সাড়ে ১৬ লাখ টাকা 🔴 শালিসে বহিরাগত আনার অভিযোগে পরিবারকে ‘একঘরে’, মসজিদে নামাজেও নিষেধাজ্ঞা 🔴 টেকনাফ সীমান্তে বিজিবির দুই অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার 🔴 খালেদা জিয়ার সাজে হাজির চমক, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা 🔴 এক বছরের চুক্তিতে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক মাহমুদ 🔴 পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনা নয়, দক্ষতা-সততায় গুরুত্ব দিতে বললেন প্রধানমন্ত্রী 🔴 এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা -ববি হাজ্জ্বাজ 🔴 অশ্রুসিক্ত বিদায়, সাংবাদিক দেবাশীষ ও পরিবারের চারজনের শেষকৃত্য-দাফন সম্পন্ন 🔴 রংপুরে একই পরিবারে চার খুনে গ্রেপ্তার ২, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য 🔴 রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে প্রথম অফিস করলেন মির্জা ফখরুল 🔴 রংপুরে একই পরিবারের চার খুনের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা 🔴 শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল 🔴 মির্জা ফখরুলের আসনে বিএনপির হাল ধরবেন কে-ভাই নাকি মেয়ে? 🔴 দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 🔴 মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে সম্পর্ক জোরদারের বার্তা ইরানের 🔴 স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা 🔴 মন্ত্রিসভায় নতুন মুখ, বদলেছে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব 🔴 চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা 🔴 ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন, শুক্রবার বঙ্গভবনে শপথ 🔴 স্বর্ণের পর বাড়ল রুপার দাম, ভরিতে নতুন দর ৫ হাজার ৩০৭ টাকা 🔴 স্বামীর শেষ বিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে ঢাকার বাসায় দীপু মনি 🔴 স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি 🔴 শেখ হাসিনার প্রত্যর্পণ ও জ্বালানি সহায়তা নিয়ে ভারতের অবস্থান 🔴 ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন 🔴 তিতাস গ্যাসে ১৩৫ জনের চাকরি, এসএসসি পাসেও আবেদনের সুযোগ 🔴 কলরেট ও ডাটা প্যাকেজ নিয়ে গ্রাহকের ৬৬ হাজার ৭০৫ অভিযোগ 🔴 ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ, আহত ২৫ 🔴 এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার 🔴 হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট 🔴 বিশ্ববাজারে টানা চতুর্থ দিন বাড়ল জ্বালানি তেলের দাম 🔴 তালেবান শাসনের পাঁচ বছর: কেমন আছেন আফগান নারীরা 🔴 রাজধানীতে রিকশা চলাচলে নতুন শৃঙ্খলা, এক জোনের রিকশা অন্য জোনে নয় 🔴 প্যারোলে দীপু মনির মুক্তির পর স্বামীর জানাজার বিষয়ে সিদ্ধান্ত 🔴 কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯; সবাই বাংলাদেশি 🔴 বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার 🔴 ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরের কাজ চলছে: ডিএনসিসি প্রশাসক 🔴 প্রভাবশালীর দখলে সরকারি বন্দোবস্তের জমি, আশ্রয়হীন বাবুলাল 🔴 জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু রবিবার 🔴 দেয়াল ভাঙতেই মিলল বিপুল সোনার ভাণ্ডার, হতবাক নির্মাণশ্রমিকরা 🔴 নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর 🔴 চার্জিং কেবলে তীরের ফলার মতো চিহ্ন, এর অর্থ কী জানেন? 🔴 ১৫ আগস্ট ঘিরে ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার 🔴 একদিনের ব্যবধানেই আবারও বাড়ল সোনার দাম 🔴 বিদ্যুৎ খাতে রাতারাতি সমাধান নয়, প্রয়োজন সুশৃঙ্খল ব্যবস্থা ও কঠোর নজরদারি 🔴 ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা 🔴 সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর পথে সরকার, ৩ দিনের মধ্যে তথ্য তলব 🔴 বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান 🔴 ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে: জ্বালানিমন্ত্রী 🔴 সন্দেহভাজন ‘পাকিস্তানি গুপ্তচর’ গ্রেপ্তার, বাংলাদেশ নিয়ে শুভেন্দুর মন্তব্য 🔴 বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী কে হচ্ছে ? আজই জানা যাবে 🔴 বাঁধন বললেন ‘আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম 🔴 নতুন করে বিতর্ক সামিরা-ডনের অন্তরঙ্গ 🔴 স্বর্ণের দামে আবারও উত্থান, ভরি ছাড়াল ২ লাখ ৩৬ হাজার টাকা 🔴 ৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সতর্কতা 🔴 তামাকের প্রচারণা, মীনা বাজারকে ৩ লাখ টাকা জরিমানা 🔴 ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে সন্দেহভাজন পাকিস্তানি নাগরিক গ্রেপ্তার 🔴 পিআইও কার্যালয়ের কর্মচারীর বাসা থেকে বিপুল সরকারি ত্রাণ উদ্ধার 🔴 বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত 🔴 সাভারে বোমা সদৃশ ৯ বস্তু উদ্ধার, পাঁচটি নিষ্ক্রিয় 🔴 বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ 🔴 রাজনৈতিক উত্তেজনা: বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা 🔴 মির্জা ফখরুল রাষ্ট্রপতি বিএনপির মহাসচিব কে হবেন? 🔴 রামিসা হত্যা: ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন 🔴 গ্যাস সরবরাহে ফের সংকট, বাড়ছে লোডশেডিং; তীব্র গরমে দুর্ভোগ 🔴 সকল সরকারি দপ্তরের জন্য জুরুরি নির্দেশনা, পরিপত্র জারি 🔴 ইরানের সর্বোচ্চ নেতা ‘পুরোপুরি সুস্থ’: সাত ঘণ্টার বৈঠক শেষে পেজেশকিয়ান 🔴 গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত 🔴 ম্যানেজিং কমিটি দিয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী 🔴 ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ 🔴 রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে শুরু প্রস্তুতিমূলক সভা 🔴 আন্তঃজাতি বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা 🔴 ইউটিউব মনিটাইজেশনে নতুন শর্ত, আয় করা কঠিন হতে পারে নতুন ক্রিয়েটরদের 🔴 কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩২ 🔴 অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল, হবে আলাদা পরিচালনা পর্ষদ 🔴 ডিএমপিতে ২ এডিসি ও ৫ এসির বদলি 🔴 বিদেশে উচ্চশিক্ষার ফি পরিশোধে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক 🔴 ভারতে ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে হলিউডের সর্বোচ্চ আয়ের সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ 🔴 কাদের-আরাফাতের ফোনালাপ ট্রাইব্যুনালে, সংঘর্ষের ফুটেজ দেখালে টিভি বন্ধের হুমকি 🔴 হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণের অনুরোধ বাংলাদেশের 🔴 প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক 🔴 বিএসইসিতে ১৮ পদে নিয়োগ, আবেদন শেষ আজ 🔴 স্বর্ণের বাজারে ঊর্ধ্বগতি, নতুন দামে চলছে বেচাকেনা 🔴 এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি, কমেছে পাসের হার 🔴 এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ 🔴 পাবনায় চেয়ারম্যান সুলতানের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের স্মারকলিপি তদন্তের আশ্বাস জেলা প্রসাশকের 🔴 বাংলাদেশ-ভারত সম্পর্ক: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন দীনেশ 🔴 যানজটে আটকে আদালতে দেরি, পিছিয়ে গেল পরীমণির জেরা 🔴 সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ 🔴 ‘যৌন ডাক্তার’ তকমা ও ভুয়া বিজ্ঞাপন নিয়ে মুখ খুললেন তাসনিম জারা 🔴 হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ছয় শর্ত 🔴 প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পূরণ হলো অনুশ্রীর স্বপ্ন, উপহার পেল হারমোনিয়াম 🔴 একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৭১ 🔴 ‘পুরুষ নির্যাতন দমন আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ 🔴 দুই থেকে তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানিমন্ত্রী 🔴 ১১ দলীয় ঐক্যের কর্মসূচিকে ঘিরে গুলিস্তান-পল্টনে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী 🔴 সচিবালয় ঘেরাও কর্মসূচিতে ১১ দলীয় ঐক্য, জিরো পয়েন্টে পুলিশের বাধা 🔴 শেখ হাসিনার বক্তব্যের সুযোগ দেওয়ায় নিন্দা জানালেন রিজভী 🔴 প্রথমবার এত কাছ থেকে ধরা পড়ল সূর্যপৃষ্ঠের বিস্ময়কর ছবি 🔴 জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের জন্য থাকছে যেসব বিশেষ আকর্ষণ 🔴 গবেষণায় উদ্বেগজনক তথ্য,ব্রয়লার মুরগির মাংসে মিলল মাত্রা অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল 🔴 উজানের বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিন বিভাগে বন্যার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান 🔴 প্রবাসীদের জ্ন্য সুখবর আকামা নবায়নে নতুন সুবিধা, কফিল পরিবর্তনেও মিলবে সুযোগ 🔴 দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ,ভরিতে বেড়েছে ৯,৮৫৬ টাকা 🔴 জুলাই শহিদদের আত্মত্যাগ জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি 🔴 সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোমিন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে 🔴 তোলারাম কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ 🔴 ক্যানসারে মারা গেলেন ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত 🔴 উদ্বোধন হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত কবে ? 🔴 ‘ক্ষমতাবানরাই ইতিহাস লেখে’-ফেসবুক পোস্টে মাহফুজ আলম 🔴 শেখ হাসিনার দেশত্যাগে কারা ছিলেন, নতুন তথ্য প্রকাশের দাবি 🔴 তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ব্যারাজের ৪৪ জলকপাট 🔴 কোটা আন্দোলন থেকে সরকার পতন-শেষ ৭২ ঘণ্টার ঘটনাপঞ্জি 🔴 ‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক এবার বাস্তবেই কারাগারে 🔴 প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার 🔴 হরমুজ খুলে দাও, নইলে কঠোর হামলা হবে-ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি 🔴 ‘পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব’: ড. মুহাম্মদ ইউনূস 🔴 জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের সমাবেশ 🔴 জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 🔴 শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে অবস্থান জানাল ভারত, সরকারি সম্পৃক্ততা নেই 🔴 মোটরসাইকেলের জন্য ফের সক্রিয় হচ্ছে ফুয়েল পাস 🔴 ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি, সতর্ক করল বিএসটিআই 🔴 গ্যাস ও বিদ্যুতের সংকট শিগগিরই কাটবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 🔴 দেশে ফিরতে চাইলে আইন অনুযায়ী আবেদন করতে পারবেন তসলিমা নাসরিন: ডা. জাহেদ 🔴 ভারত থেকে কাঁচামরিচ আমদানি, প্রথম দিনেই কমল দাম 🔴 দফায় দফায় সংঘর্ষ, নিরাপত্তায় নতুন সিদ্ধান্ত বেরোবি বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা 🔴 ৫ আগস্ট ঘিরে সারা দেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার 🔴 ছয় মাস পূর্তিতে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, আলোচনায় একাধিক নতুন মুখ 🔴 দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী 🔴 নিজ এলাকাতেই এনআইডির বয়স সংশোধনের সুযোগ, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের 🔴 টানা পঞ্চমবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ 🔴 ৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ 🔴 দেশে ফিরতে আরও কয়েক দিন লাগবে মির্জা আব্বাসের, যা জানা গেল 🔴 আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 🔴 সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ 🔴 ‘ছাগলকাণ্ডে’ এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরের জামিন আবেদন খারিজ 🔴 হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারে কড়াকড়ি, আইন ভাঙলে ব্যবস্থা: বিআরটিএ 🔴 বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তির আবেদনও শুরু 🔴 প্রশাসনে সংস্কার জোরদার, বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপ

স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; অনাহারে দিন কাটছে পাঁচ সদস্যের পরিবারের

প্রতিবেদকঃ অরণ্য ডেস্ক
প্রকাশিতঃ ১০:৫৬ এএম, ০২ সেপ্টেম্বর ২০২৬
স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; অনাহারে দিন কাটছে পাঁচ সদস্যের পরিবারের

কখনো দিনমজুরি করে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সংসার চালাতেন মুকুল মিয়া। সন্তানদের মুখে খাবার তুলে দিতেন, আদর-স্নেহে আগলে রাখতেন পরিবারকে। কিন্তু দুই বছর ধরে সেই মানুষটিই শয্যাশায়ী। শারীরিক অসুস্থতার সঙ্গে আচরণে দেখা দিয়েছে ভয়াবহ পরিবর্তন। কখনো স্ত্রী-সন্তানকে মারধর, কখনো গলা চেপে ধরা, আবার কখনো ঘরের জিনিসপত্র ভাঙচুর কিংবা আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে বলে পরিবারের অভিযোগ।

নিরাপত্তার কথা ভেবে শেষ পর্যন্ত মুকুলের দুই পায়ে লোহার শিকল পরিয়ে রাখতে বাধ্য হয়েছে পরিবার। একসময় যে বাবার কাছে সন্তানরা ছুটে যেত, এখন তার কাছেই যেতে ভয় পায় তারা।

মুকুলের অসুস্থতার কারণে বন্ধ হয়ে গেছে তার উপার্জন। বন্ধ হয়েছে সন্তানদের পড়াশোনাও। স্ত্রী কহিনুর বেগম দিনমজুরি করে যা আয় করেন, তা দিয়েই কোনোভাবে সংসারে খাবার জোটে। কাজ না থাকলে অনেক সময় চুলায় আগুনও জ্বলে না। চিকিৎসা করানো তো দূরের কথা, নিয়মিত খাবার জোগাড় করাই এখন পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চর বজরা গ্রামের টারীপাড়ায় ওয়াপদা বাঁধের নিচে গিয়ে দেখা যায় মুকুল মিয়া (৩৮) ও তার পরিবারের এই দুর্দশার চিত্র। নদীভাঙনে প্রায় ১০ বার বসতভিটা হারানো পরিবারটির এখন নিজের বলতে কোনো জমিজমা নেই। বাঁধের নিচে একটি ছোট ঘরই তাদের আশ্রয়। সেই ঘরের টিনের চালও বহুদিনের পুরোনো ও ফুটো। বৃষ্টি হলে পানি পড়ে ঘরের ভেতরে। গরমেও টিনের নিচে কষ্টে দিন কাটাতে হয় তাদের।

পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই বছর আগে হঠাৎ প্রচণ্ড জ্বর ও শরীরে চুলকানি দেখা দেয় মুকুলের। একপর্যায়ে খাবারের প্রতিও অনীহা তৈরি হয়। স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও তার অবস্থার উন্নতি হয়নি। অর্থের অভাবে তাকে দূরের কোনো হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া সম্ভব হয়নি।

সময়ের সঙ্গে মুকুলের আচরণেও পরিবর্তন আসে। কাজ ছেড়ে দেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে হিংস্র আচরণ শুরু করেন। স্ত্রী, সন্তান এমনকি মাকেও মারধর করার অভিযোগ রয়েছে। ঘরের আসবাব ভাঙচুরের পাশাপাশি কাপড়চোপড়ে আগুন ধরিয়ে দেওয়া এবং অপরিচিত মানুষের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে স্বজনরা জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পরিবারের সদস্যরা বাধ্য হয়ে তার পায়ে শিকল বেঁধে দেন। বর্তমানে অধিকাংশ সময় তাকে ঘরের মধ্যেই থাকতে হয়। পাশের গ্রাম থেকে ভাইকে দেখতে আসা মুকুলের বোন শামসুন্নাহার বলেন, দুই বছর ধরে তার ভাই কোনো কাজ করতে পারছেন না। পরিবারের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সন্তানদের খাবার ও পড়াশোনা-দুটিই অনিশ্চিত হয়ে পড়েছে। তার ভাষায়, বড় মেয়ের বিয়ের বয়স হলেও ঘরে খাবার নেই, এমন অবস্থায় বিয়ের আয়োজন করা তাদের পক্ষে অসম্ভব।

মুকুলের মা আকলিমা বেগম জানান, ছেলে উত্তেজিত হয়ে পড়লে ঘরের জিনিসপত্র ভাঙচুর করেন এবং পরিবারের সদস্যদের ওপর চড়াও হন। কখনো গলা চেপে ধরেন, আবার কখনো ঘরে আগুন ধরিয়ে দেন। ছেলের আক্রমণে তিনিও একাধিকবার আহত হয়েছেন বলে জানান তিনি। আগুনে তার হাত পুড়ে যাওয়ার কথাও জানান এই বৃদ্ধা।

মুকুলের স্ত্রী কহিনুর বেগম (৩৪) বলেন, অসুস্থ হওয়ার আগে তার স্বামী স্বাভাবিকভাবেই কাজ করতেন। সামান্য আয় হলেও কোনোভাবে পাঁচজনের সংসার চলত। এখন স্বামীর চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই। তার আচরণের কারণে পরিবারের পাশাপাশি আশপাশের মানুষও আতঙ্কের মধ্যে থাকেন। তাই বাধ্য হয়েই দুই বছর ধরে তার পায়ে শিকল রাখা হয়েছে।

কহিনুর বলেন, তার বড় মেয়ে নবম শ্রেণিতে পড়ত। স্কুলের বেতন ও গাইডবইয়ের খরচ দিতে না পারায় পড়াশোনা বন্ধ হয়ে গেছে। নিয়মিত কাজ না থাকায় সন্তানদেরও ঠিকমতো খাবার দিতে পারেন না তিনি। মুকুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছোট মেয়ে মীমের কথায় ফুটে ওঠে পরিবারের ভেতরের কষ্টের চিত্র। সে জানায়, আগে বাবা তাকে ও ভাই-বোনদের খুব আদর করতেন। এখন বাবার আচরণে তারা ভয় পায়। পোশাক ও পড়াশোনার প্রয়োজনীয় জিনিসও ঠিকমতো জোটে না। তবু অসুস্থ বাবাকে ছেড়ে যেতে চায় না তারা।

মুকুলের চাচাতো ভাই ফুলমিয়া জানান, পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে বসতঘরটিও মেরামত করার সামর্থ্য তাদের নেই। বৃষ্টির সময় ফুটো টিনের চাল দিয়ে ঘরের ভেতরে পানি পড়ে। পরিবারের দুরবস্থা দেখে তিনি পলিথিন কিনে চালের ওপর দিয়ে দিয়েছেন। ফুলমিয়ার মতে, কহিনুর কাজ করতে পারলে কোনোভাবে পরিবারের মুখে খাবার ওঠে। কাজ না থাকলে তাদের না খেয়েই থাকতে হয়। মুকুলকে স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের চিকিৎসা করানো হলেও তার অবস্থার উন্নতি হয়নি। এখন তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু নিত্যদিনের খাবারই যেখানে অনিশ্চিত, সেখানে চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে অসম্ভব।

উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, মুকুলের পরিবারের বিষয়ে তিনি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন। বিষয়টি যাচাই করতে সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মীকে ওই এলাকায় পাঠানো হবে। তদন্তের পর সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন যেসব সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে, দ্রুত পরিবারটিকে সেসব সেবার আওতায় আনার চেষ্টা করা হবে।

এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অসহায় এই পরিবারের সামনে এখন সবচেয়ে বড় প্রয়োজন মুকুলের যথাযথ চিকিৎসা, সন্তানদের পড়াশোনা চালু করা এবং নিয়মিত খাবারের নিশ্চয়তা। নদীভাঙনে সর্বস্ব হারানো পরিবারটির কাছে এই তিনটি প্রয়োজনই এখন যেন অধরা।

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
শরিয়ত ও সাংবিধানিক অধিকার রক্ষায় ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা মুসলিম ল বোর্ডের
শরিয়ত ও সাংবিধানিক অধিকার রক্ষায় ভারতজুড়ে আন্দোলনের…
হাজার ছুতে চলেছে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু
হাজার ছুতে চলেছে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু
জিয়া হত্যার নতুন তথ্য মিলল ৪৫ বছর পর
জিয়া হত্যার নতুন তথ্য মিলল ৪৫ বছর পর
নেপালে টানেলে আটকে শতাধিক জলবিদ্যুৎকর্মী
নেপালে টানেলে আটকে শতাধিক জলবিদ্যুৎকর্মী
শিগগিরই কমবে লোডশেডিং- ডা. জাহিদ
শিগগিরই কমবে লোডশেডিং- ডা. জাহিদ
পাকিস্তানের সঙ্গে পানি বণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আদালত
পাকিস্তানের সঙ্গে পানি বণ্টন চুক্তি মানতে হবে ভারতকে:…
প্রথমবার খালেদা জিয়া বিহীন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথমবার খালেদা জিয়া বিহীন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
ছিনতাইকারীর কবলে নিহত প্রধান শিক্ষককের মৃত্যুতে প্যারা পণির গ্রেফতার
ছিনতাইকারীর কবলে নিহত প্রধান শিক্ষককের মৃত্যুতে প্যার…
মাগুরায় পুলিশ সদস্যকে চড়-থাপ্পড়ের ঘটনায় সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
মাগুরায় পুলিশ সদস্যকে চড়-থাপ্পড়ের ঘটনায় সেই সাবেক ছ…
স্বাধীন দেশে থাকবে না কোন আয়নাঘর- রাষ্ট্রপতি
স্বাধীন দেশে থাকবে না কোন আয়নাঘর- রাষ্ট্রপতি
পনের মামলায় খালাস পেলেন জননেতা মির্জা আব্বাস
পনের মামলায় খালাস পেলেন জননেতা মির্জা আব্বাস
বিশ্ব বাজারে কমছে কি তেলের দাম?
বিশ্ব বাজারে কমছে কি তেলের দাম?
পায়ুপথে কনডমে মিলল হেরোইন
পায়ুপথে কনডমে মিলল হেরোইন
৫২০০ মিটার উচ্চতার হিমবাহ ধ্বসেই কি নেপালের এই ভয়াবহতা
৫২০০ মিটার উচ্চতার হিমবাহ ধ্বসেই কি নেপালের এই ভয়াব…
আরো পড়ুন »

মানবতা এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

শিশু রামিসা হ/ত্যা ও ধ/র্ষ/ণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল।...