আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণ-অভ্যুত্থান, সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী আজ নজরুলের কবরে ফুল দিতে গিয়ে এসব কথা বলেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। রুহুল কবীর রিজভী আরও বলেন, জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন যুগান্তরের কবি। যেকোনো অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন তিনি, যেকোনো আন্দোলন-সংগ্রামে প্রধান অনুপ্রেরণাও তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণ অভ্যুত্থান, নজরুলই ছিল মূল অনুপ্রেরণা।