বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের পর আদালত চত্বরে উপস্থিত বিচারপ্রার্থী, আইনজীবী ও অন্যান্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। বিস্ফোরণের ঘটনায় কে বা কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার বিস্তারিত জানার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।
বিস্তারিত আসছে...