অতিরিক্ত বিচারপতি থেকে হাইকোর্টের (স্থায়ী) বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী।
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (২১ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ দান করেছেন। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দেবাশীষ রায় চৌধুরী।ব্রিটেন থেকে আইনে ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী, ২০০৭ সালে হাইকোর্ট ও ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দেবাশীষ রায় চৌধুরী।
সূত্র: বাসস