Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ 🔴 দেশজুড়ে নানা আয়োজন 🔴 চার হত্যা মামলা কোতোয়ালী থেকে গোয়েন্দা পুলিশের হাতে 🔴 রাষ্ট্রপতির সাথে সৌজন্য স্বাক্ষাত করলেন তিন বাহিনীর প্রধান 🔴 ফাঁসি ছাড়া কিছু্ই মানব না : নিজ বাড়িতে মা আয়েশা বেগম 🔴 নয় বছরেও ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন 🔴 সাংস্কৃতিক অনুষ্ঠানের বাধাবিঘ্ন হোক- এমন মানসিকতা সরকারের নেই 🔴 বরগুনা উপকূলে বঙ্গপোসাগরের ট্রলারডুবি; ৫ জেলের লাশ উদ্ধার 🔴 শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ 🔴 প্রধানমন্ত্রীর ত্বরিত পদক্ষেপে দ্রুত কমবে লোডশেডিং 🔴 চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী 🔴 বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইলসহ আটক ৪ 🔴 মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত বীর উত্তমের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা 🔴 আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় পিছিয়েছে 🔴 লক্ষ্মীপুরে সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার-০২ 🔴 ডিভোর্সের পর কীটনাশক পানে যুবকের মৃত্যু 🔴 মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ 🔴 চুয়াডাঙ্গায় আবহাওয়া পরিবর্তনে বাড়ছে শিশু রোগী ২২ শয্যায় ভর্তি ৭০ জন 🔴 যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল-১২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৬ 🔴 রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের চারজনকে হত্যা, পুলিশের ব্যাখ্যায় উঠছে নানা প্রশ্ন 🔴 কিশোরগঞ্জে যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা 🔴 টাঙ্গাইলে ভয়াবহ আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষতি সাড়ে ১৬ লাখ টাকা 🔴 শালিসে বহিরাগত আনার অভিযোগে পরিবারকে ‘একঘরে’, মসজিদে নামাজেও নিষেধাজ্ঞা 🔴 টেকনাফ সীমান্তে বিজিবির দুই অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার 🔴 খালেদা জিয়ার সাজে হাজির চমক, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা 🔴 এক বছরের চুক্তিতে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক মাহমুদ 🔴 পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনা নয়, দক্ষতা-সততায় গুরুত্ব দিতে বললেন প্রধানমন্ত্রী 🔴 এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা -ববি হাজ্জ্বাজ 🔴 অশ্রুসিক্ত বিদায়, সাংবাদিক দেবাশীষ ও পরিবারের চারজনের শেষকৃত্য-দাফন সম্পন্ন 🔴 রংপুরে একই পরিবারে চার খুনে গ্রেপ্তার ২, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য 🔴 রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে প্রথম অফিস করলেন মির্জা ফখরুল 🔴 রংপুরে একই পরিবারের চার খুনের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা 🔴 শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল 🔴 মির্জা ফখরুলের আসনে বিএনপির হাল ধরবেন কে-ভাই নাকি মেয়ে? 🔴 দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 🔴 মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে সম্পর্ক জোরদারের বার্তা ইরানের 🔴 স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা 🔴 মন্ত্রিসভায় নতুন মুখ, বদলেছে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব 🔴 চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা 🔴 ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন, শুক্রবার বঙ্গভবনে শপথ 🔴 স্বর্ণের পর বাড়ল রুপার দাম, ভরিতে নতুন দর ৫ হাজার ৩০৭ টাকা 🔴 স্বামীর শেষ বিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে ঢাকার বাসায় দীপু মনি 🔴 স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি 🔴 শেখ হাসিনার প্রত্যর্পণ ও জ্বালানি সহায়তা নিয়ে ভারতের অবস্থান 🔴 ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন 🔴 তিতাস গ্যাসে ১৩৫ জনের চাকরি, এসএসসি পাসেও আবেদনের সুযোগ 🔴 কলরেট ও ডাটা প্যাকেজ নিয়ে গ্রাহকের ৬৬ হাজার ৭০৫ অভিযোগ 🔴 ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ, আহত ২৫ 🔴 এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার 🔴 হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট 🔴 বিশ্ববাজারে টানা চতুর্থ দিন বাড়ল জ্বালানি তেলের দাম 🔴 তালেবান শাসনের পাঁচ বছর: কেমন আছেন আফগান নারীরা 🔴 রাজধানীতে রিকশা চলাচলে নতুন শৃঙ্খলা, এক জোনের রিকশা অন্য জোনে নয় 🔴 প্যারোলে দীপু মনির মুক্তির পর স্বামীর জানাজার বিষয়ে সিদ্ধান্ত 🔴 কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯; সবাই বাংলাদেশি 🔴 বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার 🔴 ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরের কাজ চলছে: ডিএনসিসি প্রশাসক 🔴 প্রভাবশালীর দখলে সরকারি বন্দোবস্তের জমি, আশ্রয়হীন বাবুলাল 🔴 জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু রবিবার 🔴 দেয়াল ভাঙতেই মিলল বিপুল সোনার ভাণ্ডার, হতবাক নির্মাণশ্রমিকরা 🔴 নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর 🔴 চার্জিং কেবলে তীরের ফলার মতো চিহ্ন, এর অর্থ কী জানেন? 🔴 ১৫ আগস্ট ঘিরে ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার 🔴 একদিনের ব্যবধানেই আবারও বাড়ল সোনার দাম 🔴 বিদ্যুৎ খাতে রাতারাতি সমাধান নয়, প্রয়োজন সুশৃঙ্খল ব্যবস্থা ও কঠোর নজরদারি 🔴 ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা 🔴 সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর পথে সরকার, ৩ দিনের মধ্যে তথ্য তলব 🔴 বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান 🔴 ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে: জ্বালানিমন্ত্রী 🔴 সন্দেহভাজন ‘পাকিস্তানি গুপ্তচর’ গ্রেপ্তার, বাংলাদেশ নিয়ে শুভেন্দুর মন্তব্য 🔴 বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী কে হচ্ছে ? আজই জানা যাবে 🔴 বাঁধন বললেন ‘আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম 🔴 নতুন করে বিতর্ক সামিরা-ডনের অন্তরঙ্গ 🔴 স্বর্ণের দামে আবারও উত্থান, ভরি ছাড়াল ২ লাখ ৩৬ হাজার টাকা 🔴 ৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সতর্কতা 🔴 তামাকের প্রচারণা, মীনা বাজারকে ৩ লাখ টাকা জরিমানা 🔴 ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে সন্দেহভাজন পাকিস্তানি নাগরিক গ্রেপ্তার 🔴 পিআইও কার্যালয়ের কর্মচারীর বাসা থেকে বিপুল সরকারি ত্রাণ উদ্ধার 🔴 বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত 🔴 সাভারে বোমা সদৃশ ৯ বস্তু উদ্ধার, পাঁচটি নিষ্ক্রিয় 🔴 বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ 🔴 রাজনৈতিক উত্তেজনা: বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা 🔴 মির্জা ফখরুল রাষ্ট্রপতি বিএনপির মহাসচিব কে হবেন? 🔴 রামিসা হত্যা: ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন 🔴 গ্যাস সরবরাহে ফের সংকট, বাড়ছে লোডশেডিং; তীব্র গরমে দুর্ভোগ 🔴 সকল সরকারি দপ্তরের জন্য জুরুরি নির্দেশনা, পরিপত্র জারি 🔴 ইরানের সর্বোচ্চ নেতা ‘পুরোপুরি সুস্থ’: সাত ঘণ্টার বৈঠক শেষে পেজেশকিয়ান 🔴 গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত 🔴 ম্যানেজিং কমিটি দিয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী 🔴 ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ 🔴 রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে শুরু প্রস্তুতিমূলক সভা 🔴 আন্তঃজাতি বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা 🔴 ইউটিউব মনিটাইজেশনে নতুন শর্ত, আয় করা কঠিন হতে পারে নতুন ক্রিয়েটরদের 🔴 কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩২ 🔴 অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল, হবে আলাদা পরিচালনা পর্ষদ 🔴 ডিএমপিতে ২ এডিসি ও ৫ এসির বদলি 🔴 বিদেশে উচ্চশিক্ষার ফি পরিশোধে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক 🔴 ভারতে ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে হলিউডের সর্বোচ্চ আয়ের সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ 🔴 কাদের-আরাফাতের ফোনালাপ ট্রাইব্যুনালে, সংঘর্ষের ফুটেজ দেখালে টিভি বন্ধের হুমকি 🔴 হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণের অনুরোধ বাংলাদেশের 🔴 প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক 🔴 বিএসইসিতে ১৮ পদে নিয়োগ, আবেদন শেষ আজ 🔴 স্বর্ণের বাজারে ঊর্ধ্বগতি, নতুন দামে চলছে বেচাকেনা 🔴 এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি, কমেছে পাসের হার 🔴 এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ 🔴 পাবনায় চেয়ারম্যান সুলতানের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের স্মারকলিপি তদন্তের আশ্বাস জেলা প্রসাশকের 🔴 বাংলাদেশ-ভারত সম্পর্ক: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন দীনেশ 🔴 যানজটে আটকে আদালতে দেরি, পিছিয়ে গেল পরীমণির জেরা 🔴 সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ 🔴 ‘যৌন ডাক্তার’ তকমা ও ভুয়া বিজ্ঞাপন নিয়ে মুখ খুললেন তাসনিম জারা 🔴 হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ছয় শর্ত 🔴 প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পূরণ হলো অনুশ্রীর স্বপ্ন, উপহার পেল হারমোনিয়াম 🔴 একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৭১ 🔴 ‘পুরুষ নির্যাতন দমন আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ 🔴 দুই থেকে তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানিমন্ত্রী 🔴 ১১ দলীয় ঐক্যের কর্মসূচিকে ঘিরে গুলিস্তান-পল্টনে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী 🔴 সচিবালয় ঘেরাও কর্মসূচিতে ১১ দলীয় ঐক্য, জিরো পয়েন্টে পুলিশের বাধা 🔴 শেখ হাসিনার বক্তব্যের সুযোগ দেওয়ায় নিন্দা জানালেন রিজভী 🔴 প্রথমবার এত কাছ থেকে ধরা পড়ল সূর্যপৃষ্ঠের বিস্ময়কর ছবি 🔴 জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের জন্য থাকছে যেসব বিশেষ আকর্ষণ 🔴 গবেষণায় উদ্বেগজনক তথ্য,ব্রয়লার মুরগির মাংসে মিলল মাত্রা অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল 🔴 উজানের বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিন বিভাগে বন্যার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান 🔴 প্রবাসীদের জ্ন্য সুখবর আকামা নবায়নে নতুন সুবিধা, কফিল পরিবর্তনেও মিলবে সুযোগ 🔴 দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ,ভরিতে বেড়েছে ৯,৮৫৬ টাকা 🔴 জুলাই শহিদদের আত্মত্যাগ জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি 🔴 সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোমিন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে 🔴 তোলারাম কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ 🔴 ক্যানসারে মারা গেলেন ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত 🔴 উদ্বোধন হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত কবে ? 🔴 ‘ক্ষমতাবানরাই ইতিহাস লেখে’-ফেসবুক পোস্টে মাহফুজ আলম 🔴 শেখ হাসিনার দেশত্যাগে কারা ছিলেন, নতুন তথ্য প্রকাশের দাবি 🔴 তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ব্যারাজের ৪৪ জলকপাট 🔴 কোটা আন্দোলন থেকে সরকার পতন-শেষ ৭২ ঘণ্টার ঘটনাপঞ্জি 🔴 ‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক এবার বাস্তবেই কারাগারে 🔴 প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার 🔴 হরমুজ খুলে দাও, নইলে কঠোর হামলা হবে-ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি 🔴 ‘পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব’: ড. মুহাম্মদ ইউনূস 🔴 জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের সমাবেশ 🔴 জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 🔴 শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে অবস্থান জানাল ভারত, সরকারি সম্পৃক্ততা নেই 🔴 মোটরসাইকেলের জন্য ফের সক্রিয় হচ্ছে ফুয়েল পাস 🔴 ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি, সতর্ক করল বিএসটিআই 🔴 গ্যাস ও বিদ্যুতের সংকট শিগগিরই কাটবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 🔴 দেশে ফিরতে চাইলে আইন অনুযায়ী আবেদন করতে পারবেন তসলিমা নাসরিন: ডা. জাহেদ 🔴 ভারত থেকে কাঁচামরিচ আমদানি, প্রথম দিনেই কমল দাম 🔴 দফায় দফায় সংঘর্ষ, নিরাপত্তায় নতুন সিদ্ধান্ত বেরোবি বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা 🔴 ৫ আগস্ট ঘিরে সারা দেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার 🔴 ছয় মাস পূর্তিতে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, আলোচনায় একাধিক নতুন মুখ 🔴 দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী 🔴 নিজ এলাকাতেই এনআইডির বয়স সংশোধনের সুযোগ, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের 🔴 টানা পঞ্চমবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ 🔴 ৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ 🔴 দেশে ফিরতে আরও কয়েক দিন লাগবে মির্জা আব্বাসের, যা জানা গেল 🔴 আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 🔴 সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ 🔴 ‘ছাগলকাণ্ডে’ এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরের জামিন আবেদন খারিজ 🔴 হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারে কড়াকড়ি, আইন ভাঙলে ব্যবস্থা: বিআরটিএ 🔴 বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তির আবেদনও শুরু 🔴 প্রশাসনে সংস্কার জোরদার, বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপ 🔴 এমপিওভুক্ত শিক্ষক বদলির প্রথম আদেশ পেলেন আলোচিত খাইরুল ইসলাম 🔴 বন্ধু দিবসে পুরোনো বন্ধুদের জন্য একটি প্রশ্ন-‘কেমন আছিস?’ 🔴 ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫; নিখোঁজ ৪১ 🔴 দীর্ঘ প্রতীক্ষার পর কি বিয়ের পিঁড়িতে রোনালদো? 🔴 বাড়ল এলপিজির দাম, নতুন মূল্য ঘোষণা বিইআরসির 🔴 দ্বৈত চরিত্রে সুস্মিতা, আলোচনায় নতুন সিরিয়াল 🔴 গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ চারজন কারাগারে 🔴 পুলিশ কোনো দলীয় বাহিনী নয়, জনগণের আস্থা অর্জনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর 🔴 ইরান সীমান্তে ভয়াবহ ট্র্যাজেডি, উদ্ধার ১৪ তরুণের মরদেহ 🔴 আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের সম্ভাবনা অনিশ্চিত, ভৌগোলিক শর্তই প্রধান বাধা 🔴 টানা বৃষ্টির প্রভাবে অস্থির কাঁচাবাজার, বাড়ছে নিত্যপণ্যের মূল্য 🔴 দুই জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান সরকার ও দলের কার্যক্রম আলাদা রাখার নির্দেশ 🔴 রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাচ্ছেন মার্কিন প্রতিনিধি 🔴 আবারও বাড়ছে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা, ইরানে নতুন করে মার্কিন হামলা 🔴 রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণে জোর দিচ্ছে সরকার ,১০ সদস্যের কমিশন গঠন 🔴 ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত 🔴 দক্ষ, সৎ ও মেধাবী কর্মকর্তাদের খুঁজে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রস্তুতি 🔴 মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও বিশ্ববাজারে বাড়ল তেলের দাম 🔴 ২০১৮ সালের শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের খুঁজছে দুদক 🔴 অবৈধ হলেও থামছে না ‘বাংলা টেসলা’, নিয়ন্ত্রণে আনতে নতুন পরিকল্পনা 🔴 বিয়ের প্রলোভনে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা 🔴 ভৈরবে বাসের ধাক্কায় ৬ যানবাহনের সংঘর্ষ, আহত ২৫ 🔴 মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ দেবে অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস 🔴 হোয়াটসঅ্যাপে এলো নতুন ৫ ফিচার, এবার ওয়েব থেকেই অডিও-ভিডিও কল 🔴 জাল ডিও লেটারে ডেপুটি স্পিকারের স্বাক্ষর নকল, অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার 🔴 জীবনসঙ্গী সংকটে লাটভিয়ার নারীরা, ভরসা ‘রেন্ট-আ-হাজব্যান্ড’ 🔴 তরুণদের উদ্ভাবনী চিন্তাই দেশকে এগিয়ে নেবে: সমাজকল্যাণমন্ত্রী 🔴 সংসদ অধিবেশনে যোগ দিতে সরোয়ারের বাধা নেই, জানালেন আপিল বিভাগ 🔴 সয়াবিন তেলের সব নমুনায় মিলল মাইক্রোপ্লাস্টিক, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি 🔴 স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার বন্ধের নির্দেশ 🔴 যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও ও ভাঙচুর, উত্তেজনার নেপথ্যে মেয়েকে ঘিরে অভিযোগ 🔴 টিসিবির পণ্য নিতে গিয়ে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে নিহত ১, আহত ৮ 🔴 আদালতে হাজিরা দিয়ে আইভীর বক্তব্য: ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’ 🔴 শাহজালালে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক নিষেধাজ্ঞা, ৩৮ বিদেশি এয়ারলাইনসকে বেবিচকের চিঠি 🔴 সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে ইউনেস্কোর বৈঠক, ঐতিহ্য সংরক্ষণে নতুন উদ্যোগের আলোচনা 🔴 রাজধানীতে গভীর রাতে কলেজ শিক্ষার্থীকে গুলি, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি 🔴 ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণে বাংলাদেশিদের জন্য বিশেষ ভিসা সুবিধা দিল চীন 🔴 ‘নদী বেঁধে দেন, গ্রামটা বাঁচান’-নবগঙ্গার ভাঙনে দিশেহারা ইসলামপুরবাসী 🔴 রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তফসিল ঘোষণার প্রস্তুতি, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক 🔴 বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল 🔴 ‘মনে হয়েছিল আর দেশে ফেরা হবে না’-হরমুজের বিভীষিকা বর্ণনা নাবিকের 🔴 জাতিসংঘে মানবাধিকার ইস্যুতে তীব্র বাকযুদ্ধ, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ফ্রান্স 🔴 গ্যাস সংকটে স্থবির শিল্পাঞ্চল, ভোগান্তিতে গ্রাহক 🔴 স্বর্ণের বাজারে অস্থিরতা,আবারও বাড়ল স্বর্ণের দাম 🔴 বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে হাসপাতালে ডেকে নির্যাতনের অভিযোগ 🔴 ৫১ অনুচ্ছেদ দেখিয়ে সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তার ঠেকানো সম্ভব নয়: আখতার হোসেন

পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরলে জাতীয় গ্রিডে আরো প্রায় আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে

প্রধানমন্ত্রীর ত্বরিত পদক্ষেপে দ্রুত কমবে লোডশেডিং

প্রতিবেদকঃ ডেস্ক রিপোর্ট
প্রকাশিতঃ ০১:৫৪ পিএম, ২৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ত্বরিত পদক্ষেপে দ্রুত কমবে লোডশেডিং

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্রুত নেয়া পদক্ষেপে লোডশেডিং কমার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত পরিস্থিতির উন্নতি করতে ফার্নেস অয়েলভিত্তিক বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোকে সর্বোচ্চ সক্ষমতায় চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের ব্যবহার কমিয়ে শিল্প খাতে সরবরাহ বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের মাধ্যমে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সংগ্রহের সক্ষমতা বাড়ানো হচ্ছে। ফলে আগামী তিন সপ্তাহের মধ্যে তেলভিত্তিক কেন্দ্রগুলো প্রায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরলে জাতীয় গ্রিডে আরো প্রায় আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে। এতে আশা করা যায়, লোডশেডিং কমার

পাশাপাশি বিদ্যুৎ খাতে সাশ্রয় হওয়া গ্যাসশিল্পে সরবরাহ করা সম্ভব হবে।জানা যায়, দেশে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ। এর পরও দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের ভোগান্তিতে মানুষ। সম্প্রতি বিদ্যুৎ চাহিদা ও সরবরাহে ঘাটতি থাকায় সাড়ে তিন হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছেছে লোডশেডিং। গ্রাম ছাড়িয়ে লোডশেডিংয়ের তীব্রতা এখন শহরেও এসে ঠেকেছে। অভিযোগ রয়েছে, গ্রামাঞ্চলের অনেক এলাকায় দিনে আট থেকে ১৪ ঘণ্টারও বেশি সময় লোডশেডিং হয়েছে। এতে জনজীবন প্রায় বিপর্যস্ত। যদিও এখন লোডশেডিং পরিস্থিতি কিছুটা কমেছে।

এমন পরিস্থিতিতে বিদ্যুৎ ও শিল্প—দুই খাতের সংকট একসঙ্গে মোকাবেলায় সরকারের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী সিদ্ধান্ত ও সরকারের সমন্বিত উদ্যোগে শিগগিরই শিল্পের দীর্ঘদিনের গ্যাসসংকট এবং বিদ্যুৎ খাতের লোডশেডিংয়ের ভোগান্তি অনেকটাই কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। একদিকে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে, অন্যদিকে বিদ্যুৎ খাতে গ্যাসের ব্যবহার কমিয়ে শিল্পে সরবরাহ বাড়ানো হবে। ফলে একই সঙ্গে লোডশেডিং ও শিল্পের গ্যাসসংকট কমানোর পথ তৈরি হচ্ছে।

এ বিষয়ে দেশের বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের মালিকদের সংগঠন বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের (বিপ্পা) সভাপতি ডেভিড হাসনাত গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘সরকার এরই মধ্যে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া বিল পরিশোধের সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছে। বকেয়া বিল পরিশোধ ও হিসাব হালনাগাদ হলে কেন্দ্রগুলো আবার পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারবে। বর্তমানে বেসরকারি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে প্রায় দুই হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বকেয়া বিল পরিশোধ করা হলে আরো প্রায় দুই হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো বকেয়া বিল না পাওয়ায় জ্বালানি তেল আমদানি করতে পারছিল না। ফলে আমাদের মোট উৎপাদন সক্ষমতার প্রায় ৬০ শতাংশ ব্যবহার করা যাচ্ছিল না। বকেয়া পরিশোধ করা হলে তিন সপ্তাহের মধ্যে ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতার কাছাকাছি উৎপাদনে যেতে পারবে। এতে একদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়বে এবং লোডশেডিং কমবে, অন্যদিকে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর চাপ কমবে। ফলে সাশ্রয় হওয়া গ্যাস শিল্প খাতে সরবরাহ করা সম্ভব হবে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই এর ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে।’

ডেভিড হাসনাত আরো বলেন, ‘ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর বিদ্যুৎ বিল বকেয়া জমেছে ১২ হাজার কোটি টাকার মতো। গড়ে প্রায় ছয় মাসের বিল বকেয়া। এই অর্থ পরিশোধ করা হলে কেন্দ্রগুলো প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করে দ্রুত উৎপাদন বাড়াতে পারবে। সরকার তেলভিত্তিক কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদনে বিশেষ গুরুত্ব দিয়েছে, যার কারণে দ্রুত বকেয়া পরিশোধের ব্যবস্থা নিয়েছে।’

বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, গতকাল সোমবার বিকেল ৩টায় বিদ্যুতের মোট চাহিদা ছিল ১৫ হাজার ৩৯৬ মেগাওয়াট, তখন সরবরাহ করা হয় ১৩ হাজার ৮২৩ মেগাওয়াট। এ সময় লোডশেডিং ছিল এক হাজার ৫৭৩ মেগাওয়াট।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কিছু কর্মকর্তার ভুল সিদ্ধান্ত, সিন্ডিকেশন, পরিকল্পনার ঘাটতি এবং সময়মতো সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁরা বলছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হলে এই লোডশেডিংয়ের ভোগান্তিতে পড়তে হতো না সাধারণ মানুষকে। ভবিষ্যতে সংকট এড়াতে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার পাশাপাশি প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ এবং আগাম পরিকল্পনা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানায়, আপাতত ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্রগুলো থেকে সর্বোচ্চ প্রায় চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে কেন্দ্রগুলোকে প্রায় ৮০ শতাংশ সক্ষমতায় চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তা দ্রুত ৯০ শতাংশে উন্নীত করার নির্দেশও আসতে পারে। এ জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) যথাসম্ভব ফার্নেস অয়েল মজুদ করতে বলা হয়েছে। বিপিসির কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ খাতে হঠাৎ করে ফার্নেস অয়েলের চাহিদা ৩৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। এখন তেল বিতরণ কম্পানিতে তেলের মজুদ বাড়াতে বেশি করে আমদানির সিদ্ধান্ত নিয়েছে বিপিসি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির বর্তমান দামের কারণে পরিস্থিতিও কিছুটা বদলেছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে এলএনজি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্পট মার্কেটে টেন্ডার করেও কাঙ্ক্ষিত সময়ে এলএনজি সরবরাহকারী পাওয়া যাচ্ছে না। এমনকি ২৬ আগস্টের জন্য নির্ধারিত কার্গোও পাওয়া যায়নি। ফলে স্বাভাবিক গ্যাস সরবরাহ অব্যাহত রাখা কঠিন হতে পারে। এমন পরিস্থিতিতে সরকারের নীতিনির্ধারকরা বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর জোর দিচ্ছেন।

এ বিষয়ে বিদ্যুৎসচিব মিরানা মাহরুখ বলেন, ‘সরকার লোডশেডিং কমাতে বদ্ধপরিকর। একই সঙ্গে শিল্প খাত সচল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে উৎপাদন বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সরবরাহ কিছুটা কমিয়ে শিল্প খাতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিতে বাস্তবসম্মত। এটি আদর্শ কোনো সিদ্ধান্ত নয়, তবে বিদ্যমান সংকট বিবেচনায় এ মুহূর্তে এর বিকল্পও নেই। এর মাধ্যমে শিল্পে গ্যাস সরবরাহের সংকট কিছুটা কমানো সম্ভব হবে। পাশাপাশি ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালানো গেলে বিদ্যুৎ সরবরাহও বাড়বে।’

অধ্যাপক ম. তামিম বলেন, ‘বর্তমানে প্রায় আড়াই হাজার মেগাওয়াট তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বন্ধ রয়েছে। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া পরিশোধ করা হলে তারা দ্রুত ফার্নেস অয়েল সংগ্রহ করে উৎপাদনে ফিরতে পারবে। এতে লোডশেডিং কমানো সম্ভব হবে।’ তিনি বলেন, ‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোও যেন কয়লার অভাবে বন্ধ না থাকে, তা নিশ্চিত করতে হবে। প্রতিটি কয়লাভিত্তিক কেন্দ্রকে অন্তত ৮০ শতাংশ সক্ষমতায় চালানোর জন্য প্রয়োজনীয় কয়লার সরবরাহ নিশ্চিত করা উচিত।’

অধ্যাপক ম. তামিম আরো বলেন, ‘সাধারণত তেলভিত্তিক বিদ্যুৎ গ্যাসভিত্তিক বিদ্যুতের তুলনায় ব্যয়বহুল। বর্তমানে এলএনজির দাম প্রায় ২৪ ডলারে থাকায় হিসাবটি কিছুটা বদলে গেছে। ফলে এই মুহূর্তে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন তুলনামূলকভাবে সাশ্রয়ী বিকল্প হয়ে উঠছে। তবে দীর্ঘ মেয়াদে তেলভিত্তিক বিদ্যুতের ওপর নির্ভরতা বাড়ানো উচিত নয়। গ্যাসের সবচেয়ে বেশি অর্থনৈতিক রিটার্ন আসে শিল্প খাত থেকে। দীর্ঘদিন গ্যাসের সংকটে দেশের অনেক শিল্পপ্রতিষ্ঠান প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই অগ্রাধিকার ভিত্তিতে শিল্পে গ্যাস সরবরাহ ফিরিয়ে এনে উৎপাদন সচল করার উদ্যোগটি খুবই জরুরি ছিল।’

বিপিডিবি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে মোট বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা ১৩৩। এর মধ্যে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা ৭৮। গ্রিডভিত্তিক মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার ৫৯৩ মেগাওয়াট। এর মধ্যে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা পাঁচ হাজার ৬৪১ মেগাওয়াট, যা মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ১৯ শতাংশ। গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা ১২ হাজার ৪৭২ মেগাওয়াট, যা মোট বিদ্যুৎ সক্ষমতার ৪২ শতাংশ। এ ছাড়া কয়লাভিত্তিক সাত হাজার ২০৩ মেগাওয়াট, ডিজেল ৭৬৮ মেগাওয়াট, নবায়নযোগ্য জ্বালানি থেকে এক হাজার ১২৯ মেগাওয়াট, আদানিসহ আমদানি বিদ্যুৎ দুই হাজার ৬৯৬ মেগাওয়াট।

জানা গেছে, এক মাসের বেশি সময় ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের তীব্র সংকট চলছিল। গত ২১ জুলাই মহেশখালীতে জাহাজ থেকে জাহাজে এলএনজি স্থানান্তরের সময় অগ্নিকাণ্ডে এক্সিলারেটের টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। পরে সরকার দ্রুত প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ আমদানি করে টার্মিনালটি মেরামতের উদ্যোগ নেয়। মেরামত শেষে টার্মিনালটি আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু করলেও এলএনজি মজুদ শেষ হয়ে যাওয়ায় গত সপ্তাহে আবারও সরবরাহ বন্ধ হয়ে যায়। গত শনিবার থেকে দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে।

গতকাল সোমবার পেট্রোবাংলার গ্যাস সরবরাহের তথ্যে দেখা গেছে, গতকাল মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে জাতীয় গ্রিডে মোট ৭৫৩ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হয়েছে। একই সময়ে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহের পরিমাণ ছিল দুই হাজার ৩৮১ মিলিয়ন ঘনফুট, কয়েক দিন আগেও এলএনজির সরবরাহ কমে যাওয়ায় মোট গ্যাস সরবরাহ দুই হাজার মিলিয়ন ঘনফুটের নিচে নেমে গিয়েছিল। সরকার এখন ওই ক্ষতি পুষিয়ে নিতে শিল্পে গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের ব্যবহার কমিয়ে তেলভিত্তিক কেন্দ্র চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির সাথে সৌজন্য স্বাক্ষাত করলেন তিন বাহিনীর প্রধান
রাষ্ট্রপতির সাথে সৌজন্য স্বাক্ষাত করলেন তিন বাহিনীর প্র…
নয় বছরেও ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন
নয় বছরেও ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন
শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নি…
বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
আন্তঃজাতি বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা
আন্তঃজাতি বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা
যানজটে আটকে আদালতে দেরি, পিছিয়ে গেল পরীমণির জেরা
যানজটে আটকে আদালতে দেরি, পিছিয়ে গেল পরীমণির জেরা
শেখ হাসিনার বক্তব্যের সুযোগ দেওয়ায় নিন্দা জানালেন রিজভী
শেখ হাসিনার বক্তব্যের সুযোগ দেওয়ায় নিন্দা জানালেন রি…
ক্যানসারে মারা গেলেন ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত
ক্যানসারে মারা গেলেন ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়…
‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক এবার বাস্তবেই কারাগারে
‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক এবার বাস্তবেই কারাগ…
৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ
৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নি…
দেশে ফিরতে আরও কয়েক দিন লাগবে মির্জা আব্বাসের, যা জানা গেল
দেশে ফিরতে আরও কয়েক দিন লাগবে মির্জা আব্বাসের, যা জ…
দ্বৈত চরিত্রে সুস্মিতা, আলোচনায় নতুন সিরিয়াল
দ্বৈত চরিত্রে সুস্মিতা, আলোচনায় নতুন সিরিয়াল
রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাচ্ছেন মার্কিন প্রতিনিধি
রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাচ্ছেন মার্কিন প্রত…
রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণে জোর দিচ্ছে সরকার ,১০ সদস্যের কমিশন গঠন
রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণে জোর দিচ্ছে সরকার ,১০ সদ…
মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
আরো পড়ুন »

দেশজুড়ে এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

শিশু রামিসা হ/ত্যা ও ধ/র্ষ/ণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল।...