বিএসইসিতে ১৮ পদে নিয়োগ, আবেদন শেষ আজ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আজ। সংস্থাটিতে ৯ম থেকে ২০তম গ্রেডে আট ক্যাটাগরির ১৮টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে আজ সোমবার (১০ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনকারীর বয়স ২১ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদভেদে আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৩ নম্বর পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা, ৪ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা, বয়সসীমা, আবেদনপদ্ধতি ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।