সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ সতর্কতা জারি করা হয়।
সতর্কতার আওতায় রয়েছে মক্কা, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক, লোহিত সাগরের উপকূলীয় শহর জেদ্দা ও ইয়ানবু এবং দক্ষিণাঞ্চলের তাইফ।
এসব এলাকায় অবস্থানরত বাসিন্দা ও দর্শনার্থীদের সতর্ক থাকার পাশাপাশি কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মক্কা সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় নগরী। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ সেখানে যাতায়াত করেন। অন্যদিকে জেদ্দা ও ইয়ানবু লোহিত সাগরের উপকূলীয় গুরুত্বপূর্ণ শহর ও বন্দর এলাকা। তাবুক ও তাইফও দেশটির গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত।
একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় একই সময়ে সতর্কতা জারি হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নজরদারি বাড়ানো হয়েছে। তবে সিভিল ডিফেন্সের প্রকাশিত সতর্কতায় সম্ভাব্য ঝুঁকির ধরন বা এর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এ কারণে সতর্কতার প্রকৃতি ও সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার ওপর নজর রাখা হচ্ছে।
রূপক/ 24-09-26