Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 পাবনায় ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে 🔴 হাম উপসর্গে আরও ৬ মৃত্যু 🔴 অনিশ্চয়তার দিন শেষ, এমপি ধলুর উদ্যোগে ঘর পেলেন দুই অসহায় পরিবার 🔴 মিড ডে মিল খেয়ে ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ 🔴 বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী 🔴 ক্যাট সালমানকে নিয়ে নেটদুনিয়ায় নতুন আলোচনায় 🔴 আশুলিয়ায় কারখানায় বিস্ফোরণে ৭ শ্রমিক নিহত 🔴 বাবার ব্যবসার ডেলিভারিম্যান ফাহাদও আঘাত করে অপ্রতিমকে 🔴 ডেঙ্গুর পথ্য সংশ্লিষ্ঠ ফলের দাম কেন আকাশচুম্বি 🔴 ১ মিনিটেই বেড় গেড় লিটার প্রতি ২০ টাকা! 🔴 মা ও ভাতিজিকে হ/ত্যা/র পর কুপিয়ে যখম করে ভাবিকে 🔴 রবীন্দ্র প্রেমে মেতেছেন অপু বিশ্বাস? 🔴 গড়াই নদীর ভাঙ্গনে হুমকিতে ৫শ পরিবার 🔴 নিহত মরিয়মের চিঠিগুলির পরতে পরতে ছিল প্রতারণার ইতিবৃত্ত 🔴 ক্লিনিক ভাংচুরের ঘটনায় চুয়াডাঙ্গায় বেসরকারি চিকিৎসা সেবা বন্ধ 🔴 প্রতিদিন ব্যয় ৫৯ লাখ টাকা, তবু কেন ডুবছে ঢাকা? 🔴 তেলের দাম বৃদ্ধিতে ছাত্রদল নেতার প্রতিবাদ; শোকজ 🔴 প্রধানমন্ত্রীর সফর: নিউ ইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি স্লোগান 🔴 দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন–আ/ত্ম/হ/ত্যা/য় প্ররোচনার অভিযোগ, এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার 🔴 আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র! 🔴 আন্তর্জাতিক বাজারে কমার দিনেই দেশে বাড়লো জ্বালানি তেলের দাম! 🔴 সাতক্ষিরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে উদ্ধার 🔴 সাগরে সুস্পষ্ট লঘুচাপ সম্পর্কে যা জানা গেল 🔴 মেঘনায় প্রাণ হারালো জমজ দু ভাই 🔴 ইয়ামালের নতুন ইতিহাস: ভাংলেন ভিনিসিয়ুসের সেই রেকর্ড 🔴 নায়িকাকে দেখতে গাড়ির কাঁচ ভেঙ্গে ফেললেন ভক্তরা! 🔴 আবারও শিক্ষকতায় মোশাররফ করিম; কিন্তু কিভাবে? 🔴 চার মন্ত্রীসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী 🔴 সংবিধানের সংস্কার চায় জামায়াত 🔴 জন্মবাড়ির পাশেই কবর হল শিশু অপ্রতিমের 🔴 চোর থেকে যেভাবে খুনি হলো তুহিন 🔴 অপ্রতিম হত্যা : আটক কিশোরের বাসা থেকে উদ্ধার সেই আইফোন 🔴 'নিরাপত্তা জোরদারের মধ্যেই ঢাকায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ' 🔴 ভোর রাতের বৃষ্টিতে সয়লাব রাজধানী 🔴 সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত তুরস্ক 🔴 অপ্রতীমের প্রথম জানাযা সম্পন্ন: দাফন হবে গন্ধমতিতে 🔴 পদ ছাড়াই নিয়োগ (!) কেন্দ্রীয় ব্যাংকে চাকরিতে তুঘলকি কান্ড 🔴 ৮দফা দাবীতে ১১ দলের লং মার্চ এগিয়ে যাচ্ছে রংপুর অভিমুখে 🔴 মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণ সভা 🔴 ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো তুরস্ক 🔴 বিভিন্ন দেশের একজন করে ক্রিকেটারের নাম বলেছেন অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। 🔴 কুমিল্লায় শিশু অপ্রতীম হত্যায় এক সন্দেহভাজন আটক 🔴 বেঁচে থাকলে আজ ৫৫ তে পা দিতেন কিংবদন্তী নায়ক সালমান শাহ 🔴 মানিকগঞ্জে শিশুসহ দম্পতির লাশ মিলল ঘরের মাঝে 🔴 নতুন ঘোষিত পে স্কেলে যারা বেতন পাবেন না 🔴 অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ 🔴 নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের প্রজ্ঞাপন জারি 🔴 পুলিশের ওপর উল্টো ড্রোন দিয়ে নজর রাখছে অপরাধীরা! 🔴 নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ 🔴 এসআই পরিক্ষায় লিখিত পরিক্ষার ফল প্রকাশ 🔴 ধানমন্ডী আবাহনী মাঠকে সবার জন্য উন্মুক্ত ঘোষণা 🔴 রাজনৈতিক কাজে বা দলে যাবে না সিএসআরের অর্থ 🔴 আড়াই লাখ কোটি টাকার মেট্রোরেল, ভাড়া দিয়ে কি ঋণের কিস্তি শোধ হবে? 🔴 আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাচ্ছে দুদক? 🔴 ‘ফুললি ফান্ডেড’ বৃত্তি নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন 🔴 এলএনজি বাড়লেও গ্যাস সংকট কাটেনি, শিল্পে স্বস্তি ফিরবে কবে? 🔴 ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা 🔴 ঢাকায় লোকাল বাস: যাত্রা নাকি প্রতিদিনের দুঃসহ পরীক্ষা? 🔴 প্রকাশ পাচ্ছে ইউনূস সরকারের লুটতন্ত্রের থলের বিড়াল 🔴 লোডশেডিংয়ের মধ্যেই কেন বাতিল হলো ৩৬ বিদ্যুৎকেন্দ্র? 🔴 আনিসুল হকের ১৭২ কোটি টাকার সম্পদ 🔴 ২০২৭ সালের পাঠ্যবইয়ে থাকছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ 🔴 ‘কিং’ নিয়ে জল্পনার অবসান, মুক্তির তারিখ জানালেন শাহরুখ 🔴 নামজারিতে সরকারি ফির বাইরে ৭০ হাজার টাকা দাবি, তহশিলদারের বিরুদ্ধে অভিযোগ 🔴 দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস ব্রিফিং 🔴 সৌদি সরবরারে ঝুঁকির মধ্যেও কমল তেলের দাম 🔴 সঞ্চয়পত্রের টাকা পেতে আর হবে না ভুল হিসাবের ঝামেলা, চালু এভিএস 🔴 মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই কি ফিরছে পুরোনো সিন্ডিকেটের ছায়া? 🔴 ইউপি নির্বাচনের সময়সূচি এখনো চূড়ান্ত নয়: ইসি সচিব 🔴 মুকুল জামিলের পর সজীব 🔴 একদিনে ঢাকায় ৪ জনের মৃত্যু 🔴 মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা 🔴 ৩৫০ বছর পর রাজকীয় কক্ষের দেখা 🔴 মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির রায় 🔴 কৃষকের চাহিদামতো সার মিলবে 🔴 হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা 🔴 পিআইবির মহাপরিচালক পদে আবারও ফারুক ওয়াসিফ 🔴 অনলাইন জুয়ার ফাঁদে সর্বনাশ! ডার্ক ওয়েবে ৩ লাখ ৬০ হাজার বাংলাদেশির তথ্য 🔴 ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন 🔴 তেলের দামে উল্লম্ফন, ফেডের সিদ্ধান্তের আগে কমল স্বর্ণের দাম 🔴 আসিফ নজরুলকে গ্রেপ্তারের দাবি এনসিপি নেতার, ‘প্রতিশ্রুতি রাখেননি’ 🔴 ভেনিস উৎসব থেকে দেশে ফিরে বাঁধন: ‘জুলাই যোদ্ধারা নয়, হামলাকারীরাই অনিরাপদ’ 🔴 শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ 🔴 ‘দ্বিতীয় জীবন’: বন্যায় প্লাবিত টানেলে ১০ দিন বেঁচে থাকার বর্ণনা নেপালি শ্রমিকের 🔴 একাদশে ভর্তির আবেদন আজ রাতেই শেষ, সুযোগ থাকছে ফল পরিবর্তনকারীদেরও 🔴 কর্ণফুলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিহত ৪, আহত ১১ 🔴 খেলোয়াড় নয়, এবার অভিভাবকদের জন্য ‘ব্ল্যাক কার্ড’—কেন এমন সিদ্ধান্ত? 🔴 নবম পে স্কেলের গেজেট প্রকাশের পথে, আইবাস++-এ স্বয়ংক্রিয় হবে বেতন নির্ধারণ 🔴 থানার মাত্র কয়েকশ মিটার দূরে দিনদুপুরে গুলি, যুবক নিহত 🔴 শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ : দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী 🔴 ৯/১১ হামলার ২৫ বছর: শোক, স্মৃতি আর ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্র 🔴 ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় সপ্তাহে এক ঘণ্টা 🔴 মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় 🔴 মাগুরায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 🔴 ১৭ বছর পর নবগঙ্গায় নৌকাবাইচ, নদীর দুই পাড়ে মানুষের ঢল 🔴 ড. ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ 🔴 আট বছরের আক্ষেপ ঘুচিয়ে মাগুরা মেডিকেল কলেজে সম্ভবনা 🔴 হরমুজে ইরানের বড় হামলা, ১০ জাহাজে আঘাতের পর বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা 🔴 বর্জ্য থেকেই বিদ্যুৎ, কার্বন ক্রেডিটে নতুন সম্ভাবনা বাংলাদেশের 🔴 টিকার ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব, ৬ মাসে মৃত্যু ১ হাজারের বেশি 🔴 মহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট 🔴 রাত পোহালেই এসএসসি পুনঃনিরীক্ষণের ফল 🔴 কৃষকদের জন্য সৌরপাম্পের ঘোষণা প্রধানমন্ত্রীর 🔴 দূরদেশে থাকা ছেলের প্রতি বাবার হৃদয়ছোঁয়া খোলা চিঠি 🔴 ৪৫ লাখ নিরক্ষরকে দক্ষ করার মহাপরিকল্পনা 🔴 লোডশেডিং নিয়ে সরকারের নতুন আশ্বাস 🔴 এক বছরের কাজ সাত বছরেও শেষ হয়নি 🔴 সচিবালয়ে বিশাল ফাইলজট 🔴 চার দশক পর আবারও জাতিসংঘের শীর্ষ দায়িত্বে বাংলাদেশ 🔴 প্রধানমন্ত্রীর ভারত সফরের নতুন করে আলোচনার প্রয়োজন নেই: ভারতীয় হাইকমিশনার 🔴 সাবেক আমলা-মন্ত্রী ও ব্যবসায়ীদের ঘিরে দুদকের বড় অভিযান 🔴 নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে অগ্রাধিকারভিত্তিক বরাদ্দ ও জাতীয় টাস্কফোর্স গঠনের পরামর্শ 🔴 সরকার ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দিচ্ছে 🔴 সংঘাতের রাজনীতি ছেড়ে সহনশীলতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির 🔴 হরমুজের বাইরে ইরানের নতুন ‘বর্জন অঞ্চল’ ঘোষণা 🔴 রাজধানীতে রাতভর পুলিশের অভিযান 🔴 রিজার্ভ ৩৬.৩৮ বিলিয়ন ডলার, পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব 🔴 প্রায় ৪ কোটি টাকা খরচ, ছয় বছরেও তালা 🔴 পাকিস্তানে ৪০% শিশু অপুষ্টির শিকার 🔴 মালয়েশিয়ায় কাগজপত্রহীন বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ 🔴 মুকসুদপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৩, আহত ১৫ 🔴 দূষণমুক্ত নদী ও বাসযোগ্য ঢাকা গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ 🔴 বৃষ্টি-অন্ধকারেও ঠাকুরগাঁওবাসীর উচ্ছ্বাস, ‘ঘরের ছেলে’ মির্জা ফখরুলকে ঘিরে নানা আয়োজন 🔴 জমি বিক্রির ৫ লাখ টাকা নিয়ে বাসে উঠেন ইসমাইল 🔴 রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা 🔴 অরণ্য নিউজ এর হেড অব নিউজ হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক রূপক আইচ 🔴 দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি হামলা 🔴 ‘আমার সন্তান কোথায়?’ শীর্ষক সংবাদ সম্মেলন ৬ সেপ্টেম্বর 🔴 শিবির-সমর্থকদের বিরুদ্ধে ঢাবি শিক্ষিকার ‘হয়রানির’ অভিযোগ 🔴 ইরানের তিন তেলবাহী জাহাজে মার্কিন হামলা 🔴 কানাডায় আজীবন সম্মাননায় ভূষিত হলেন বাঙ্গালী যাদুশিল্পী জুয়েল আইচ 🔴 বিএনপি-এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫ 🔴 এই সময় দীর্ঘ হবে না’ 🔴 বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর 🔴 ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছেই 🔴 চিঠির বদলে এবার ডাকযোগে যাচ্ছে ফ্রিজ-মোটরসাইকেল 🔴 সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শনে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান 🔴 সারা জীবন গানে মাতিয়ে রেখেছেন তিনি 🔴 গার্মেন্টসের বাইরে পাটপণ্যে জোর, জ্বালানি আনতে আফ্রিকা 🔴 বিয়ের আনন্দযাত্রা মুহূর্তেই রণক্ষেত্র 🔴 লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় পরিণত হবে: শফিকুর রহমান 🔴 ঢাকায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ, যাতায়াতে বাড়তে পারে ভোগান্তি 🔴 জিরো পয়েন্ট-সদরঘাট সড়কে বসতে পারবেন না হকার: ডিএসসিসি প্রশাসক 🔴 বুলবুল আহমেদের পুরস্কার-সম্মাননা সংরক্ষণে পরিবারের উদ্যোগ 🔴 দুই বাংলার হৃদয়ে আজও অমর মহানায়ক উত্তম কুমার 🔴 নাশকতার আশঙ্কায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাড়ানো হয়েছে নিরাপত্তা 🔴 উল্টোপথে মন্ত্রীর গাড়ি, ট্রাফিক পুলিশের দুই মামলা 🔴 তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা 🔴 ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান’: প্রধানমন্ত্রী তারেক রহমান 🔴 শাপলা চত্বর মামলা: ইনু-দীপু মনি-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে 🔴 শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ 🔴 আউটসোর্সিং সেবা নবায়নে নতুন সিদ্ধান্ত, কমল প্রশাসনিক জটিলতা 🔴 রেঞ্জ রোভারের প্রথম বৈদ্যুতিক গাড়ি, দাম প্রায় আড়াই কোটি টাকা 🔴 ৪ হাজার ৫৯৭ কোটি থেকে ১৬ হাজার কোটি, সায়েদাবাদ প্রকল্পের ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন 🔴 স্বর্ণের দামে বড় উল্লম্ফন, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা 🔴 ঝুঁকিতে সংসদ ভবনের কোটি টাকার যন্ত্রপাতি 🔴 ঢাকার সড়কে ৩০০ কেজির যান, ব্রেক মাত্র ৩০ টাকার 🔴 জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী 🔴 আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে দুদক 🔴 ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচন, তফসিল ঘোষণা 🔴 মাদারীপুরে ইমামের কক্ষে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেছে টিনের বেড়া 🔴 স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; অনাহারে দিন কাটছে পাঁচ সদস্যের পরিবারের 🔴 দেশে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার ২৩ টাকা 🔴 চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস 🔴 লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি 🔴 সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা 🔴 শরিয়ত ও সাংবিধানিক অধিকার রক্ষায় ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা মুসলিম ল বোর্ডের 🔴 তিন মাস পর খুলেছে সুন্দরবন, যাওয়ার আগে জেনে নিন ১২ জরুরি তথ্য 🔴 হাজার ছুতে চলেছে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু 🔴 জিয়া হত্যার নতুন তথ্য মিলল ৪৫ বছর পর 🔴 নেপালে টানেলে আটকে শতাধিক জলবিদ্যুৎকর্মী 🔴 শিগগিরই কমবে লোডশেডিং- ডা. জাহিদ 🔴 পাকিস্তানের সঙ্গে পানি বণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আদালত 🔴 প্রথমবার খালেদা জিয়া বিহীন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী 🔴 বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা 🔴 ক্রেতাদের জন্য সুখবর, কমেছে স্বর্ণের দাম 🔴 শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামীর মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল : পরিবারের সন্তোষ প্রকাশ 🔴 সেপ্টেম্বর মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা 🔴 গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই 🔴 চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির 🔴 স্কুল-কলেজে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না শিক্ষার্থীরা 🔴 শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল 🔴 পুলিশের সামনেই নারীকে লাথি, সারাদেশে তোলপাড় 🔴 নবম পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব আজ মন্ত্রিসভায় 🔴 শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা:রায় আজ 🔴 প্রাথমিক বিদ্যালয়ে দুর্যোগের ঝুঁকি কমাতে এখনই কী করা দরকার 🔴 সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস 🔴 পুলিশ সদস্যকে চড় মারার ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার 🔴 ছিনতাইকারীর কবলে নিহত প্রধান শিক্ষককের মৃত্যুতে প্যারা পণির গ্রেফতার 🔴 ছিনতাইকারীর কবলে নিহত প্রধান শিক্ষককের মৃত্যুতে প্যারা পণির গ্রেফতার 🔴 মাগুরায় পুলিশ সদস্যকে চড়-থাপ্পড়ের ঘটনায় সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার 🔴 স্বাধীন দেশে থাকবে না কোন আয়নাঘর- রাষ্ট্রপতি 🔴 দৈনিক রানারের সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল এর ২৮তম মৃত্যু বার্ষিকী 🔴 মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 🔴 যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 🔴 পুশ-ইন ও সার পাচার ঠেকাতে সীমান্তবাসীকে বিজিবির সতর্ক থাকার আহ্বান 🔴 বিদেশি উদ্ধার সহায়তা আপাতত না বলল নেপাল, কেন এই সিদ্ধান্ত? 🔴 নেপালকে চীনের সতর্কতা, যেকোনো সময় ভেঙে পড়তে পারে অস্থায়ী হ্রদের বাঁধ 🔴 ঢাকায় বাড়তে পারে গরম, রয়েছে বজ্রবৃষ্টির সম্ভাবনা 🔴 পনের মামলায় খালাস পেলেন জননেতা মির্জা আব্বাস 🔴 বিশ্ব বাজারে কমছে কি তেলের দাম? 🔴 পায়ুপথে কনডমে মিলল হেরোইন 🔴 ৫২০০ মিটার উচ্চতার হিমবাহ ধ্বসেই কি নেপালের এই ভয়াবহতা 🔴 এমপির চেয়েও অনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা বেশি- সারজিস আলম 🔴 নেপাল ও তীব্বতে নিখোঁজ অন্তত ১৫শ 🔴 সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক চলেছে 🔴 আকস্মিক বন্যা-ভূমিধসে নেপালের প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক 🔴 বিদ্রোহী কবি কাজী নজরুল ছিলেন সব আন্দোলনের অনুপ্রেরণা- বিজভী 🔴 নেপালের ভয়াবহ বন্যা-ভূমিধস: অলৌকিকভাবে বেঁচে গেল ১১ বছরের রিহানা 🔴 গ্যাস-বিদ্যুৎ সংকট ও দলীয় নিয়োগ ইস্যুতে উত্তাপের আভাস, বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন 🔴 বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৫ দিনের কর্মসূচিতে যা যা থাকছে 🔴 ২ সেপ্টেম্বর থেকে ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার 🔴 মানদণ্ডে ব্যর্থ ১০ পণ্য, বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের 🔴 শিক্ষা ও গবেষণায় বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান :মাহদী আমিন 🔴 প্রাথমিকে রান্না করা মিড ডে মিল আসছে দ্রুতই-ববি হাজ্জাজ 🔴 গোয়েন্দাদের সতর্কতার পরও কার কথায় ইরান যুদ্ধে ট্রাম্প 🔴 হাসপাতালে আগুন লেগে ১৫শিশুর মৃত্যু 🔴 নেপথ্যে কি অন্তর্ঘাতের শংকা 🔴 রংপুরের চার খুনের ঘটনায় দ্রুততম সময়ে জড়িতরা গ্রেফতার হয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী 🔴 ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ 🔴 দেশজুড়ে নানা আয়োজন 🔴 চার হত্যা মামলা কোতোয়ালী থেকে গোয়েন্দা পুলিশের হাতে 🔴 রাষ্ট্রপতির সাথে সৌজন্য স্বাক্ষাত করলেন তিন বাহিনীর প্রধান 🔴 ফাঁসি ছাড়া কিছু্ই মানব না : নিজ বাড়িতে মা আয়েশা বেগম 🔴 নয় বছরেও ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন 🔴 সাংস্কৃতিক অনুষ্ঠানের বাধাবিঘ্ন হোক- এমন মানসিকতা সরকারের নেই 🔴 বরগুনা উপকূলে বঙ্গপোসাগরের ট্রলারডুবি; ৫ জেলের লাশ উদ্ধার 🔴 শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ 🔴 প্রধানমন্ত্রীর ত্বরিত পদক্ষেপে দ্রুত কমবে লোডশেডিং 🔴 চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী 🔴 বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইলসহ আটক ৪ 🔴 মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত বীর উত্তমের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা 🔴 আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় পিছিয়েছে 🔴 লক্ষ্মীপুরে সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার-০২ 🔴 ডিভোর্সের পর কীটনাশক পানে যুবকের মৃত্যু 🔴 মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ 🔴 চুয়াডাঙ্গায় আবহাওয়া পরিবর্তনে বাড়ছে শিশু রোগী ২২ শয্যায় ভর্তি ৭০ জন 🔴 যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল-১২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৬ 🔴 রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের চারজনকে হত্যা, পুলিশের ব্যাখ্যায় উঠছে নানা প্রশ্ন 🔴 কিশোরগঞ্জে যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা 🔴 টাঙ্গাইলে ভয়াবহ আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষতি সাড়ে ১৬ লাখ টাকা 🔴 শালিসে বহিরাগত আনার অভিযোগে পরিবারকে ‘একঘরে’, মসজিদে নামাজেও নিষেধাজ্ঞা 🔴 টেকনাফ সীমান্তে বিজিবির দুই অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার 🔴 খালেদা জিয়ার সাজে হাজির চমক, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা 🔴 এক বছরের চুক্তিতে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক মাহমুদ 🔴 পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনা নয়, দক্ষতা-সততায় গুরুত্ব দিতে বললেন প্রধানমন্ত্রী 🔴 এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা -ববি হাজ্জ্বাজ 🔴 অশ্রুসিক্ত বিদায়, সাংবাদিক দেবাশীষ ও পরিবারের চারজনের শেষকৃত্য-দাফন সম্পন্ন 🔴 রংপুরে একই পরিবারে চার খুনে গ্রেপ্তার ২, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য 🔴 রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে প্রথম অফিস করলেন মির্জা ফখরুল 🔴 রংপুরে একই পরিবারের চার খুনের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা 🔴 শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল 🔴 মির্জা ফখরুলের আসনে বিএনপির হাল ধরবেন কে-ভাই নাকি মেয়ে? 🔴 দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

প্রতিদিন ব্যয় ৫৯ লাখ টাকা, তবু কেন ডুবছে ঢাকা?

প্রতিবেদকঃ ডেস্ক রিপোর্ট
প্রকাশিতঃ ১১:৪৫ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিদিন ব্যয় ৫৯ লাখ টাকা, তবু কেন ডুবছে ঢাকা?

মাত্র দুই থেকে তিন ঘণ্টা ভারী বৃষ্টি হলেই ঢাকার সড়কগুলো যেন পরিণত হয় জলাশয়ে। কোথাও হাঁটু আবার কোথাও কোমরসমান পানি। যানবাহন বিকল হয়, থমকে যায় নগরজীবন, নষ্ট হয় কর্মঘণ্টা। বর্ষা মৌসুম এলেই দেখা যায় এই চিত্র। প্রতি বছরই জলাবদ্ধতা নিরসনে বিপুল অর্থ বরাদ্দ দেয় সরকার। বছর বছর অর্থ বরাদ্দের পরিমাণও বাড়ে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ ও খাল উদ্ধার প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে শত শত কোটি টাকা। কিন্তু কোনো কিছুতেই জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাচ্ছে না ঢাকাবাসী। দায়িত্ব, নেতৃত্ব এবং কাজের ধরন বদলেও তেমন সুফল মিলছে না।

নগরীর জলাবদ্ধতা নিরসনে গত কয়েক দশকে নয়টি মহাপরিকল্পনা প্রণয়ন করা হলেও কোনোটিই পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। সর্বশেষ ২০১৬ সালে ২৫ বছর মেয়াদি একটি বিশদ মহাপরিকল্পনা প্রণয়ন করে ঢাকা ওয়াসা। এক দশক পেরিয়ে গেলেও এর প্রথম পর্ব বাস্তবায়ন হয়নি; দ্বিতীয় পর্বেও দৃশ্যমান অগ্রগতি নেই।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজধানী ঢাকার জলাবদ্ধতা নতুন কোনো সমস্যা নয়। স্বাধীনতার পরও বৃষ্টি হলেই নগরীর বিভিন্ন অলিগলি পানিতে তলিয়ে যেত। সে সময় ঢাকার আয়তন ও জনসংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় জলাবদ্ধতার পরিসরও ছিল সীমিত। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে পাকিস্তান আমলেই ঢাকার জন্য প্রথম পানি নিষ্কাশন মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়।

ঢাকা ওয়াসা ও দুই সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত এক দশকে নালা নির্মাণ ও সংস্কার, খাল পরিষ্কার এবং জলাবদ্ধতা নিরসনসহ নানা কাজে অন্তত ২ হাজার ১৪৬ কোটি টাকা ব্যয় হয়েছে। ২০১৫-১৬ থেকে ২০১৯-২০—এই দুই অর্থবছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নালা নির্মাণ ও সংস্কারে ৬০৫ কোটি ৫৪ লাখ টাকা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৭১১ কোটি টাকা খরচ করে। প্রায় একই সময়ে ঢাকা ওয়াসার জলাবদ্ধতা নিরসনে ব্যয় ছিল ১০০ কোটি টাকার মতো। তিন সংস্থার ব্যয় মিলে দাঁড়ায় প্রায় ১ হাজার ৪১৬ কোটি টাকা।
এরপর ২০২০ সালের ৩১ ডিসেম্বর ঢাকা ওয়াসার কাছ থেকে খাল ও পানি নিষ্কাশনের দায়িত্ব যায় দুই সিটি করপোরেশনের হাতে। পরের চার বছরে তারা আরও অন্তত ৭৩০ কোটি টাকা খরচ করে। আগের ১ হাজার ৪১৬ কোটির সঙ্গে এই ব্যয় যোগ করেই ২০২৪ সাল পর্যন্ত অঙ্কটি ২ হাজার ১৪৬ কোটি টাকা ছাড়িয়েছে। হিসাব করলে দেখা যায়, এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৫৯ লাখ টাকা খরচ হয়েছে।

এর বাইরে সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দুই সিটি করপোরেশনের বরাদ্দ ছিল ১৬৫ কোটি টাকা। এর মধ্যে ডিএসসিসির ১১৫ কোটি টাকা; ডিএনসিসির ৫০ কোটি। এত অর্থ ঢেলেও কাঙ্ক্ষিত ফল মিলছে না। এর কারণ হিসেবে অনিয়ম ও অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের কথা এসেছে।
খরচের হিসাব অনুযায়ী, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে শান্তিনগর ও পার্শ্ববর্তী এলাকার জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করে। মালিবাগ রেলক্রসিং থেকে বিজয়নগর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার স্টর্ম ড্রেনেজ লাইন নির্মাণে সেই টাকা খরচ করা হয়।

ডিএসসিসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন ড্রেনের মাধ্যমে বৃষ্টির পানি গন্তব্যে পৌঁছালেও তার পরে আর সরানো যাচ্ছে না। কারণ হিসেবে ঢাকা ওয়াসার ভাটিতে থাকা পাম্প স্টেশনগুলোর পর্যাপ্ত নিষ্কাশনক্ষমতা না থাকার কথা বলেছেন তারা।

টাকা খরচ হলেও প্রত্যাশিত ফল না পাওয়ার কথা বলেছেন ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এলাকার বাসিন্দারা। ২০২১ সালে ওই সড়কের নিচ দিয়ে ২০ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটারের ড্রেন নির্মাণ করে ডিএসসিসি। সেখানে ‘আরসিসি’ ড্রেন নির্মাণের কথা থাকলেও পরে নকশা পরিবর্তন করে কংক্রিটের পাইপলাইন বসানো হয়।

স্থানীয়দের ভাষ্য, প্রধান ড্রেনটি নিয়মিত পরিষ্কার করা হয় না। এতে পলিমাটি ও বর্জ্য জমে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ রয়েছে বেইলি রোডে ডিএসসিসির ফুটপাত ও ড্রেনেজ উন্নয়ন কার্যক্রমে। নির্ধারিত নির্মাণসামগ্রী ব্যবহার না করা এবং দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর উপস্থিতি ছাড়া রাতে ঢালাইয়ের কাজ করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। এ ছাড়া গত ২ আগস্ট ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম প্রকল্প এলাকা পরিদর্শনের পর কাজ বন্ধের নির্দেশ দেন।

বছরের পর বছর জলাবদ্ধতার একই চিত্র: এ বছর বর্ষা মৌসুমজুড়ে সামান্য বৃষ্টিতেই জলজটে দুর্ভোগে পড়েন নগরবাসী। নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের কোটি টাকার পণ্য নষ্ট হয়। গতকাল রোববারও নগরীতে ৪৯ মিলিমিটার বৃষ্টিতে বিভিন্ন নিচু এলাকা ও সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

গত ৩০ জুন জাতীয় সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৪১টি জলাবদ্ধতাপ্রবণ ‘হটস্পট’ রয়েছে। এর মধ্যে ডিএনসিসিতে ১০৮টি এবং ডিএসসিসিতে ৩৩টি স্থান রয়েছে। জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসি তাদের ১০টি অঞ্চলে ২১টি কুইক রেসপন্স টিম গঠন করেছে। ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটি ১১৫ কিলোমিটার রাস্তা এবং ১২০ কিলোমিটার নর্দমা নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পাশাপাশি ২৯টি খাল উদ্ধার এবং সীমানা নির্ধারণে পিলার স্থাপন করা হয়েছে।

অন্যদিকে, ডিএসসিসি এলাকার পানি কমলাপুর-টিটিপাড়া, ধোলাইখাল ও হাতিরঝিলের আউটলেট দিয়ে নিষ্কাশিত হয়। ধারণক্ষমতা অপ্রতুল হওয়ায় সংস্থাটি নতুন দুটি আউটলেট নির্মাণের পরিকল্পনা নিয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় ‘মেট্রো ঢাকা রেজিলেন্স প্রকল্পের’ অধীনে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত আরেকটি আউটলেট নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন। খাল পুনরুদ্ধারে ৮৯৮ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে কালুনগর, জিরানি, মান্ডা এবং শ্যামপুর খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৪ জুন অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এর অনুমোদন দেয়।

বিশেষজ্ঞদের মতে, গেল এক দশকে যে অর্থ বরাদ্দ ছিল, তা মূলত তাৎক্ষণিক ও স্বল্পমেয়াদি প্রয়োজন মাথায় রেখে খরচ করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়ার কথা বলেছেন তারা।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আকতার মাহমুদ কালবেলাকে বলেন, ‘এক দশকে যে অর্থ ব্যয় হয়েছে, তার বড় অংশ দিয়ে মূলত ড্রেন ও খাল পরিষ্কারের মতো কাজ করা হয়েছে। টেকসই ড্রেনেজ ব্যবস্থার জন্য ভবিষ্যৎ বিবেচনায় যে বিনিয়োগ প্রয়োজন, সেখানে পর্যাপ্ত অর্থ ব্যয় হয়নি। ড্রেনেজ মাস্টারে প্ল্যানের যেসব প্রস্তাব বাস্তবায়ন হলে ভালো ফল পাওয়া যেত, সেগুলো খুব কমই বাস্তবায়িত হয়েছে। বিশেষ করে ওয়াটার রিটেনশন পন্ড, অর্থাৎ, জলাধার তৈরি করা, লেক তৈরি করা, এই জায়গাগুলোতে খরচ নেই। এসব প্রকল্প বাস্তবায়ন হয়নি।’

ঢাকার জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জনগণের অসচেতনতার পাশাপাশি সরকারেরও বড় ব্যর্থতা রয়েছে। এত মাস্টার প্ল্যান, অ্যাকশন প্ল্যান করা হলো, একটিও কিন্তু কোনো সরকার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারেনি।’

বারবার ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়ার কারণে জনগণের ভোগান্তির পাশাপাশি রাষ্ট্রের শত শত কোটি টাকা অপচয় হচ্ছে বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান। তিনি কালবেলাকে বলেন, ‘ঢাকার মতো একটি শহরের ড্রেনেজ সমস্যা সমাধানের জন্য পরিকল্পিত কাজ প্রয়োজন। কিন্তু দুই সিটি করপোরেশন খাল ও ড্রেনেজের দায়িত্ব পাওয়ার পর বিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। কোথাও খাল পরিষ্কার করছে, দুদিন পর ময়লা হয়ে যাচ্ছে। কোথাও পানি জমে আছে, সেখানে সড়ক উঁচু করে মানুষের ঘর ডুবিয়ে দিচ্ছে। এভাবে গত চার বছরে হাজার কোটি টাকার মতো ব্যয় হয়েছে জলাবদ্ধতা নিরসনে। এগুলো জনগণের অর্থের অপচয় ছাড়া কিছু নয়।’

ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ১৯৬৮ সালে ঢাকার প্রথম ড্রেনেজ মাস্টার প্ল্যান প্রণয়ন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। পরে ১৯৬৩ সালে ঢাকার পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনসেবা পরিচালনার জন্য ঢাকা ওয়াসা গঠন করা হলেও ড্রেনেজ নির্মাণ ও বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছেই থেকে যায়। তবে ১৯৮৮ সালের প্রলয়ংকরী বন্যার পর ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনায় গতি আনতে এ দায়িত্ব ঢাকা ওয়াসার হাতে ন্যস্ত করা হয়।

রাজধানী ঢাকার জন্য সর্বশেষ ড্রেনেজ মাস্টার প্ল্যান প্রণয়ন করে ঢাকা ওয়াসা। ২০১৫ থেকে ২০৪০ সাল পর্যন্ত ২৫ বছর মেয়াদি এ মহাপরিকল্পনা তিনটি পর্বে বাস্তবায়নের কথা ছিল। এর প্রথম পর্বের মেয়াদ নির্ধারণ করা হয় ২০১৫-২০ সাল পর্যন্ত। পরবর্তী দুই পর্বের মেয়াদ ছিল যথাক্রমে ২০২০-৩০ ও ২০৩০-৪০ সাল পর্যন্ত। এ মাস্টার প্ল্যান ওয়াসাসহ ঢাকার সেবাদানকারী বিভিন্ন সংস্থার মাধ্যমে বাস্তবায়ন হওয়ার কথা ছিল। যদিও এক দশক পরও এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি। নগরীর জলাবদ্ধতা নিরসনের একটা বড় বাধা হিসেবে সরকারি সংস্থাগুলোর মধ্যকার সমন্বয়হীনতাকেও দেখা হয়।

ডিএসসিসির প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘ঢাকার খালগুলো আবর্জনায় ভরা, বক্স কালভার্টগুলোর প্রবাহ বন্ধ, রিটেনশন পন্ডগুলো বেদখল, নিচু জমি ভরাট হয়ে গেছে। ধারণক্ষমতার চার-পাঁচ গুণ মানুষ এ শহরে বসবাস করছে। এ পরিস্থিতিতে এ নগরীর জন্য যে কোনো পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অনেক কঠিন কাজ। একা সিটি করপোরেশনের পক্ষে করা সম্ভবই নয়। এখানে ওয়াসার ভূমিকা আছে। রাজউকের ভূমিকা আছে। ঢাকার সব নিম্নভূমি ভরাট হয়ে যাচ্ছে, রাজউক কিছু বলছে না।’

ডিএনসিসির প্রধান প্রকৌশলী সৈয়দ রাকিবুল হাসান বলেন, ঢাকা ওয়াসা ৪৩টির মধ্যে ২৯টি খাল হস্তান্তর করলেও সীমানা এবং আয়তনের কোনো দালিলিক হিসাব দেয়নি। ঢাকায় ১ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন থাকলেও সুয়্যারেজ লাইন না থাকায় গৃহস্থালি ও পয়োবর্জ্যে ড্রেন অবরুদ্ধ থাকে। গুলশান, বনানী, বারিধারার মতো এলাকায় ওয়াসা কোনো সুয়্যারেজ লাইন দিতে পারেনি। এ ছাড়া মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পের নির্মাণকাজ এবং শহরের সম্প্রসারিত এলাকায় জলাশয় ভরাটের কারণে পানিপ্রবাহের প্রাকৃতিক পথ বন্ধ হয়ে গেছে।

তবে ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল মজিদ সীমানা-সংক্রান্ত দাবি অস্বীকার করে বলেন, ‘পাম্পহাউস থেকে শুরু করে ম্যানহোলের কাভার পর্যন্ত সবকিছু আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

ঢাকার জলাবদ্ধতার জন্য বিগত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে দুষছেন ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি বলেন, ‘পুরো মহানগরটাই একটা অব্যবস্থাপনার মধ্যে ছিল। যেহেতু তারা পুরোপুরি দলীয়ভাবে ব্যবহার করেছে, সে কারণেই নাগরিক সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত হয়নি। এখন সবকিছু জবাবদিহির মধ্যে আনতে হবে।’

​জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে অসচেতনতা ও অনিয়ন্ত্রিতভাবে ফেলা বর্জ্যকে দায়ী করে প্রশাসক বলেন, ‘রাস্তায় ফেলে দেওয়া পলিথিন, চায়ের কাপ ও প্লাস্টিক বর্জ্য ড্রেনের মুখ বন্ধ করে দেয়। ফলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়।’

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান গতকাল এক অনুষ্ঠানে বলেন, ‘অতি বৃষ্টিপাতের ফলে এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় না। সংস্কার কার্যক্রম চলমান থাকায় ও কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করার ফলে এই সমস্যার সমাধান হয়েছে।’

সৌজন্যে : কালবেলা

ক্যাট সালমানকে নিয়ে নেটদুনিয়ায় নতুন আলোচনায়
ক্যাট সালমানকে নিয়ে নেটদুনিয়ায় নতুন আলোচনায়
রবীন্দ্র প্রেমে মেতেছেন  অপু বিশ্বাস?
রবীন্দ্র প্রেমে মেতেছেন অপু বিশ্বাস?
ইয়ামালের নতুন ইতিহাস: ভাংলেন ভিনিসিয়ুসের সেই রেকর্ড
ইয়ামালের নতুন ইতিহাস: ভাংলেন ভিনিসিয়ুসের সেই রেকর্ড
নায়িকাকে দেখতে গাড়ির কাঁচ ভেঙ্গে ফেললেন ভক্তরা!
নায়িকাকে দেখতে গাড়ির কাঁচ ভেঙ্গে ফেললেন ভক্তরা!
আবারও শিক্ষকতায় মোশাররফ করিম; কিন্তু কিভাবে?
আবারও শিক্ষকতায় মোশাররফ করিম; কিন্তু কিভাবে?
'নিরাপত্তা জোরদারের মধ্যেই ঢাকায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ'
'নিরাপত্তা জোরদারের মধ্যেই ঢাকায় বাসে আগুন, ককটেল ব…
সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত তুরস্ক
সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত তুরস্ক
৮দফা দাবীতে ১১ দলের লং মার্চ এগিয়ে যাচ্ছে রংপুর অভিমুখে
৮দফা দাবীতে ১১ দলের লং মার্চ এগিয়ে যাচ্ছে রংপুর অভি…
ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো তুরস্ক
ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো তুরস্ক
বিভিন্ন দেশের একজন করে ক্রিকেটারের নাম বলেছেন অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক।
বিভিন্ন দেশের একজন করে ক্রিকেটারের নাম বলেছেন অস্ট্রে…
ধানমন্ডী আবাহনী মাঠকে সবার জন্য উন্মুক্ত ঘোষণা
ধানমন্ডী আবাহনী মাঠকে সবার জন্য উন্মুক্ত ঘোষণা
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাচ্ছে দুদক?
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাচ্ছে দুদক?
‘ফুললি ফান্ডেড’ বৃত্তি নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন
‘ফুললি ফান্ডেড’ বৃত্তি নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন
প্রকাশ পাচ্ছে ইউনূস সরকারের লুটতন্ত্রের থলের বিড়াল
প্রকাশ পাচ্ছে ইউনূস সরকারের লুটতন্ত্রের থলের বিড়াল
আনিসুল হকের ১৭২ কোটি টাকার সম্পদ
আনিসুল হকের ১৭২ কোটি টাকার সম্পদ
আরো পড়ুন »

দেশজুড়ে এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

শিশু রামিসা হ/ত্যা ও ধ/র্ষ/ণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল।...