ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে। কর আদায়ের দাবির বিরুদ্ধে করা রিটের রুল খারিজ করে বৃহস্পতিবার এ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতের রায়ের ফলে তিন অর্থবছরের জন্য গ্রামীণ কল্যাণের ওপর এনবিআরের নির্ধারিত মোট ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বাধ্যবাধকতা তৈরি হলো।
এর আগে এনবিআরের কর দাবির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে রিট দায়ের করা হয়েছিল। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে জারি করা রুলের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার তা খারিজ করে দেন হাইকোর্ট।
ফলে এনবিআরের দাবি করা ওই কর পরিশোধে গ্রামীণ কল্যাণকে আর কোনো আইনি বাধা থাকল না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।