Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 চিঠির বদলে এবার ডাকযোগে যাচ্ছে ফ্রিজ-মোটরসাইকেল 🔴 সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শনে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান 🔴 সারা জীবন গানে মাতিয়ে রেখেছেন তিনি 🔴 গার্মেন্টসের বাইরে পাটপণ্যে জোর, জ্বালানি আনতে আফ্রিকা 🔴 বিয়ের আনন্দযাত্রা মুহূর্তেই রণক্ষেত্র 🔴 লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় পরিণত হবে: শফিকুর রহমান 🔴 ঢাকায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ, যাতায়াতে বাড়তে পারে ভোগান্তি 🔴 জিরো পয়েন্ট-সদরঘাট সড়কে বসতে পারবেন না হকার: ডিএসসিসি প্রশাসক 🔴 বুলবুল আহমেদের পুরস্কার-সম্মাননা সংরক্ষণে পরিবারের উদ্যোগ 🔴 দুই বাংলার হৃদয়ে আজও অমর মহানায়ক উত্তম কুমার 🔴 নাশকতার আশঙ্কায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাড়ানো হয়েছে নিরাপত্তা 🔴 উল্টোপথে মন্ত্রীর গাড়ি, ট্রাফিক পুলিশের দুই মামলা 🔴 তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা 🔴 ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান’: প্রধানমন্ত্রী তারেক রহমান 🔴 শাপলা চত্বর মামলা: ইনু-দীপু মনি-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে 🔴 শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ 🔴 আউটসোর্সিং সেবা নবায়নে নতুন সিদ্ধান্ত, কমল প্রশাসনিক জটিলতা 🔴 রেঞ্জ রোভারের প্রথম বৈদ্যুতিক গাড়ি, দাম প্রায় আড়াই কোটি টাকা 🔴 ৪ হাজার ৫৯৭ কোটি থেকে ১৬ হাজার কোটি, সায়েদাবাদ প্রকল্পের ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন 🔴 স্বর্ণের দামে বড় উল্লম্ফন, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা 🔴 ঝুঁকিতে সংসদ ভবনের কোটি টাকার যন্ত্রপাতি 🔴 ঢাকার সড়কে ৩০০ কেজির যান, ব্রেক মাত্র ৩০ টাকার 🔴 জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী 🔴 আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে দুদক 🔴 ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচন, তফসিল ঘোষণা 🔴 মাদারীপুরে ইমামের কক্ষে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেছে টিনের বেড়া 🔴 স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; অনাহারে দিন কাটছে পাঁচ সদস্যের পরিবারের 🔴 দেশে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার ২৩ টাকা 🔴 চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস 🔴 লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি 🔴 সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা 🔴 শরিয়ত ও সাংবিধানিক অধিকার রক্ষায় ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা মুসলিম ল বোর্ডের 🔴 তিন মাস পর খুলেছে সুন্দরবন, যাওয়ার আগে জেনে নিন ১২ জরুরি তথ্য 🔴 হাজার ছুতে চলেছে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু 🔴 জিয়া হত্যার নতুন তথ্য মিলল ৪৫ বছর পর 🔴 নেপালে টানেলে আটকে শতাধিক জলবিদ্যুৎকর্মী 🔴 শিগগিরই কমবে লোডশেডিং- ডা. জাহিদ 🔴 পাকিস্তানের সঙ্গে পানি বণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আদালত 🔴 প্রথমবার খালেদা জিয়া বিহীন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী 🔴 বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা 🔴 ক্রেতাদের জন্য সুখবর, কমেছে স্বর্ণের দাম 🔴 শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামীর মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল : পরিবারের সন্তোষ প্রকাশ 🔴 সেপ্টেম্বর মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা 🔴 গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই 🔴 চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির 🔴 স্কুল-কলেজে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না শিক্ষার্থীরা 🔴 শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল 🔴 পুলিশের সামনেই নারীকে লাথি, সারাদেশে তোলপাড় 🔴 নবম পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব আজ মন্ত্রিসভায় 🔴 শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা:রায় আজ 🔴 প্রাথমিক বিদ্যালয়ে দুর্যোগের ঝুঁকি কমাতে এখনই কী করা দরকার 🔴 সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস 🔴 পুলিশ সদস্যকে চড় মারার ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার 🔴 ছিনতাইকারীর কবলে নিহত প্রধান শিক্ষককের মৃত্যুতে প্যারা পণির গ্রেফতার 🔴 ছিনতাইকারীর কবলে নিহত প্রধান শিক্ষককের মৃত্যুতে প্যারা পণির গ্রেফতার 🔴 মাগুরায় পুলিশ সদস্যকে চড়-থাপ্পড়ের ঘটনায় সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার 🔴 স্বাধীন দেশে থাকবে না কোন আয়নাঘর- রাষ্ট্রপতি 🔴 দৈনিক রানারের সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল এর ২৮তম মৃত্যু বার্ষিকী 🔴 মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 🔴 যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 🔴 পুশ-ইন ও সার পাচার ঠেকাতে সীমান্তবাসীকে বিজিবির সতর্ক থাকার আহ্বান 🔴 বিদেশি উদ্ধার সহায়তা আপাতত না বলল নেপাল, কেন এই সিদ্ধান্ত? 🔴 নেপালকে চীনের সতর্কতা, যেকোনো সময় ভেঙে পড়তে পারে অস্থায়ী হ্রদের বাঁধ 🔴 ঢাকায় বাড়তে পারে গরম, রয়েছে বজ্রবৃষ্টির সম্ভাবনা 🔴 পনের মামলায় খালাস পেলেন জননেতা মির্জা আব্বাস 🔴 বিশ্ব বাজারে কমছে কি তেলের দাম? 🔴 পায়ুপথে কনডমে মিলল হেরোইন 🔴 ৫২০০ মিটার উচ্চতার হিমবাহ ধ্বসেই কি নেপালের এই ভয়াবহতা 🔴 এমপির চেয়েও অনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা বেশি- সারজিস আলম 🔴 নেপাল ও তীব্বতে নিখোঁজ অন্তত ১৫শ 🔴 সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক চলেছে 🔴 আকস্মিক বন্যা-ভূমিধসে নেপালের প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক 🔴 বিদ্রোহী কবি কাজী নজরুল ছিলেন সব আন্দোলনের অনুপ্রেরণা- বিজভী 🔴 নেপালের ভয়াবহ বন্যা-ভূমিধস: অলৌকিকভাবে বেঁচে গেল ১১ বছরের রিহানা 🔴 গ্যাস-বিদ্যুৎ সংকট ও দলীয় নিয়োগ ইস্যুতে উত্তাপের আভাস, বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন 🔴 বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৫ দিনের কর্মসূচিতে যা যা থাকছে 🔴 ২ সেপ্টেম্বর থেকে ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার 🔴 মানদণ্ডে ব্যর্থ ১০ পণ্য, বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের 🔴 শিক্ষা ও গবেষণায় বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান :মাহদী আমিন 🔴 প্রাথমিকে রান্না করা মিড ডে মিল আসছে দ্রুতই-ববি হাজ্জাজ 🔴 গোয়েন্দাদের সতর্কতার পরও কার কথায় ইরান যুদ্ধে ট্রাম্প 🔴 হাসপাতালে আগুন লেগে ১৫শিশুর মৃত্যু 🔴 নেপথ্যে কি অন্তর্ঘাতের শংকা 🔴 রংপুরের চার খুনের ঘটনায় দ্রুততম সময়ে জড়িতরা গ্রেফতার হয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী 🔴 ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ 🔴 দেশজুড়ে নানা আয়োজন 🔴 চার হত্যা মামলা কোতোয়ালী থেকে গোয়েন্দা পুলিশের হাতে 🔴 রাষ্ট্রপতির সাথে সৌজন্য স্বাক্ষাত করলেন তিন বাহিনীর প্রধান 🔴 ফাঁসি ছাড়া কিছু্ই মানব না : নিজ বাড়িতে মা আয়েশা বেগম 🔴 নয় বছরেও ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন 🔴 সাংস্কৃতিক অনুষ্ঠানের বাধাবিঘ্ন হোক- এমন মানসিকতা সরকারের নেই 🔴 বরগুনা উপকূলে বঙ্গপোসাগরের ট্রলারডুবি; ৫ জেলের লাশ উদ্ধার 🔴 শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ 🔴 প্রধানমন্ত্রীর ত্বরিত পদক্ষেপে দ্রুত কমবে লোডশেডিং 🔴 চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী 🔴 বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইলসহ আটক ৪ 🔴 মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত বীর উত্তমের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা 🔴 আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় পিছিয়েছে 🔴 লক্ষ্মীপুরে সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার-০২ 🔴 ডিভোর্সের পর কীটনাশক পানে যুবকের মৃত্যু 🔴 মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ 🔴 চুয়াডাঙ্গায় আবহাওয়া পরিবর্তনে বাড়ছে শিশু রোগী ২২ শয্যায় ভর্তি ৭০ জন 🔴 যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল-১২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৬ 🔴 রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের চারজনকে হত্যা, পুলিশের ব্যাখ্যায় উঠছে নানা প্রশ্ন 🔴 কিশোরগঞ্জে যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা 🔴 টাঙ্গাইলে ভয়াবহ আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষতি সাড়ে ১৬ লাখ টাকা 🔴 শালিসে বহিরাগত আনার অভিযোগে পরিবারকে ‘একঘরে’, মসজিদে নামাজেও নিষেধাজ্ঞা 🔴 টেকনাফ সীমান্তে বিজিবির দুই অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার 🔴 খালেদা জিয়ার সাজে হাজির চমক, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা 🔴 এক বছরের চুক্তিতে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক মাহমুদ 🔴 পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনা নয়, দক্ষতা-সততায় গুরুত্ব দিতে বললেন প্রধানমন্ত্রী 🔴 এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা -ববি হাজ্জ্বাজ 🔴 অশ্রুসিক্ত বিদায়, সাংবাদিক দেবাশীষ ও পরিবারের চারজনের শেষকৃত্য-দাফন সম্পন্ন 🔴 রংপুরে একই পরিবারে চার খুনে গ্রেপ্তার ২, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য 🔴 রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে প্রথম অফিস করলেন মির্জা ফখরুল 🔴 রংপুরে একই পরিবারের চার খুনের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা 🔴 শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল 🔴 মির্জা ফখরুলের আসনে বিএনপির হাল ধরবেন কে-ভাই নাকি মেয়ে? 🔴 দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 🔴 মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে সম্পর্ক জোরদারের বার্তা ইরানের 🔴 স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা 🔴 মন্ত্রিসভায় নতুন মুখ, বদলেছে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব 🔴 চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা 🔴 ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন, শুক্রবার বঙ্গভবনে শপথ 🔴 স্বর্ণের পর বাড়ল রুপার দাম, ভরিতে নতুন দর ৫ হাজার ৩০৭ টাকা 🔴 স্বামীর শেষ বিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে ঢাকার বাসায় দীপু মনি 🔴 স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি 🔴 শেখ হাসিনার প্রত্যর্পণ ও জ্বালানি সহায়তা নিয়ে ভারতের অবস্থান 🔴 ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন 🔴 তিতাস গ্যাসে ১৩৫ জনের চাকরি, এসএসসি পাসেও আবেদনের সুযোগ 🔴 কলরেট ও ডাটা প্যাকেজ নিয়ে গ্রাহকের ৬৬ হাজার ৭০৫ অভিযোগ 🔴 ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ, আহত ২৫ 🔴 এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার 🔴 হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট 🔴 বিশ্ববাজারে টানা চতুর্থ দিন বাড়ল জ্বালানি তেলের দাম 🔴 তালেবান শাসনের পাঁচ বছর: কেমন আছেন আফগান নারীরা 🔴 রাজধানীতে রিকশা চলাচলে নতুন শৃঙ্খলা, এক জোনের রিকশা অন্য জোনে নয় 🔴 প্যারোলে দীপু মনির মুক্তির পর স্বামীর জানাজার বিষয়ে সিদ্ধান্ত 🔴 কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯; সবাই বাংলাদেশি 🔴 বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার 🔴 ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরের কাজ চলছে: ডিএনসিসি প্রশাসক 🔴 প্রভাবশালীর দখলে সরকারি বন্দোবস্তের জমি, আশ্রয়হীন বাবুলাল 🔴 জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু রবিবার 🔴 দেয়াল ভাঙতেই মিলল বিপুল সোনার ভাণ্ডার, হতবাক নির্মাণশ্রমিকরা 🔴 নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর 🔴 চার্জিং কেবলে তীরের ফলার মতো চিহ্ন, এর অর্থ কী জানেন? 🔴 ১৫ আগস্ট ঘিরে ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার 🔴 একদিনের ব্যবধানেই আবারও বাড়ল সোনার দাম 🔴 বিদ্যুৎ খাতে রাতারাতি সমাধান নয়, প্রয়োজন সুশৃঙ্খল ব্যবস্থা ও কঠোর নজরদারি 🔴 ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা 🔴 সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর পথে সরকার, ৩ দিনের মধ্যে তথ্য তলব 🔴 বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান 🔴 ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে: জ্বালানিমন্ত্রী 🔴 সন্দেহভাজন ‘পাকিস্তানি গুপ্তচর’ গ্রেপ্তার, বাংলাদেশ নিয়ে শুভেন্দুর মন্তব্য 🔴 বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী কে হচ্ছে ? আজই জানা যাবে 🔴 বাঁধন বললেন ‘আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম 🔴 নতুন করে বিতর্ক সামিরা-ডনের অন্তরঙ্গ 🔴 স্বর্ণের দামে আবারও উত্থান, ভরি ছাড়াল ২ লাখ ৩৬ হাজার টাকা 🔴 ৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সতর্কতা 🔴 তামাকের প্রচারণা, মীনা বাজারকে ৩ লাখ টাকা জরিমানা 🔴 ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে সন্দেহভাজন পাকিস্তানি নাগরিক গ্রেপ্তার 🔴 পিআইও কার্যালয়ের কর্মচারীর বাসা থেকে বিপুল সরকারি ত্রাণ উদ্ধার 🔴 বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত 🔴 সাভারে বোমা সদৃশ ৯ বস্তু উদ্ধার, পাঁচটি নিষ্ক্রিয় 🔴 বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ 🔴 রাজনৈতিক উত্তেজনা: বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা 🔴 মির্জা ফখরুল রাষ্ট্রপতি বিএনপির মহাসচিব কে হবেন? 🔴 রামিসা হত্যা: ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন 🔴 গ্যাস সরবরাহে ফের সংকট, বাড়ছে লোডশেডিং; তীব্র গরমে দুর্ভোগ 🔴 সকল সরকারি দপ্তরের জন্য জুরুরি নির্দেশনা, পরিপত্র জারি 🔴 ইরানের সর্বোচ্চ নেতা ‘পুরোপুরি সুস্থ’: সাত ঘণ্টার বৈঠক শেষে পেজেশকিয়ান 🔴 গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত 🔴 ম্যানেজিং কমিটি দিয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী 🔴 ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ 🔴 রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে শুরু প্রস্তুতিমূলক সভা 🔴 আন্তঃজাতি বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা 🔴 ইউটিউব মনিটাইজেশনে নতুন শর্ত, আয় করা কঠিন হতে পারে নতুন ক্রিয়েটরদের 🔴 কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩২ 🔴 অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল, হবে আলাদা পরিচালনা পর্ষদ 🔴 ডিএমপিতে ২ এডিসি ও ৫ এসির বদলি 🔴 বিদেশে উচ্চশিক্ষার ফি পরিশোধে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক 🔴 ভারতে ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে হলিউডের সর্বোচ্চ আয়ের সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ 🔴 কাদের-আরাফাতের ফোনালাপ ট্রাইব্যুনালে, সংঘর্ষের ফুটেজ দেখালে টিভি বন্ধের হুমকি 🔴 হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণের অনুরোধ বাংলাদেশের 🔴 প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক 🔴 বিএসইসিতে ১৮ পদে নিয়োগ, আবেদন শেষ আজ 🔴 স্বর্ণের বাজারে ঊর্ধ্বগতি, নতুন দামে চলছে বেচাকেনা 🔴 এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি, কমেছে পাসের হার 🔴 এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ 🔴 পাবনায় চেয়ারম্যান সুলতানের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের স্মারকলিপি তদন্তের আশ্বাস জেলা প্রসাশকের 🔴 বাংলাদেশ-ভারত সম্পর্ক: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন দীনেশ 🔴 যানজটে আটকে আদালতে দেরি, পিছিয়ে গেল পরীমণির জেরা 🔴 সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ 🔴 ‘যৌন ডাক্তার’ তকমা ও ভুয়া বিজ্ঞাপন নিয়ে মুখ খুললেন তাসনিম জারা 🔴 হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ছয় শর্ত 🔴 প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পূরণ হলো অনুশ্রীর স্বপ্ন, উপহার পেল হারমোনিয়াম 🔴 একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৭১ 🔴 ‘পুরুষ নির্যাতন দমন আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ 🔴 দুই থেকে তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানিমন্ত্রী 🔴 ১১ দলীয় ঐক্যের কর্মসূচিকে ঘিরে গুলিস্তান-পল্টনে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী 🔴 শেখ হাসিনার বক্তব্যের সুযোগ দেওয়ায় নিন্দা জানালেন রিজভী 🔴 গবেষণায় উদ্বেগজনক তথ্য,ব্রয়লার মুরগির মাংসে মিলল মাত্রা অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল

কেজিতে খরচ কত?

চিঠির বদলে এবার ডাকযোগে যাচ্ছে ফ্রিজ-মোটরসাইকেল

প্রতিবেদকঃ অরণ্য নিউজ
প্রকাশিতঃ ০২:৪২ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬
চিঠির বদলে এবার ডাকযোগে যাচ্ছে ফ্রিজ-মোটরসাইকেল

ডাকবাক্সে চিঠি ফেলার সেই পুরোনো দিনের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে বাংলাদেশ ডাক বিভাগও। এখন আর শুধু চিঠি, নথি কিংবা ছোট পার্সেল নয়—ফ্রিজ, মোটরসাইকেল, আলমারি, টেলিভিশন এমনকি এয়ার কন্ডিশনারের মতো ভারী পণ্যও পৌঁছে দেওয়া হচ্ছে ডাক বিভাগের মাধ্যমে। নতুন এই স্পিড পোস্ট সেবায় মাত্র দুই মাসে প্রায় ৪০০ টন পণ্য পরিবহন হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ নয়—এমন বিভিন্ন ধরনের পণ্য এখন ডাক বিভাগের পরিবহন ব্যবস্থায় পাঠানো যাচ্ছে। ডাক বিভাগের গাড়িতে পণ্য ওঠানো-নামানোর পাশাপাশি নির্ধারিত ঠিকানায় পৌঁছে দেওয়ার কাজ করছেন পোস্টম্যানরা। পরীক্ষামূলকভাবে ইতোমধ্যে কয়েকটি মোটরসাইকেলও ডাকযোগে পাঠানো হয়েছে।

শুধু মোটরসাইকেল নয়, ফ্রিজ, আলমারি ও ওয়ারড্রবের মতো বড় আকারের আসবাবও যাচ্ছে স্পিড পোস্টে। শিক্ষার্থীদের কাঁথা-বালিশ ও বিছানাপত্র পাঠানোর সুবিধাও মিলছে এ সেবায়। রান্নাঘরের বিভিন্ন সামগ্রী, প্রেসার কুকার, ইন্ডাকশন চুলা, এলইডি টিভি, এয়ার কন্ডিশনার, বাইসাইকেল এবং কীটনাশক স্প্রে করার যন্ত্রও পরিবহন করা হচ্ছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালকের তথ্য অনুযায়ী, মৌসুমি ফলসহ গত দুই মাসে স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৪০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ডাক বিভাগের ইতিহাসে এত বিপুল পরিমাণ পণ্য এভাবে পরিবহনের নজির আগে ছিল না বলেও জানান তিনি।

কেজিপ্রতি মাশুল কত?

স্পিড পোস্ট সেবার অন্যতম আকর্ষণীয় দিক হলো কম খরচ। প্রথম এক কেজি পণ্যের জন্য মাশুল ১০ টাকা। এরপর অতিরিক্ত প্রতিটি কেজির জন্য দিতে হবে মাত্র ৫ টাকা করে। ফলে তুলনামূলক কম খরচে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পাঠানোর সুযোগ তৈরি হয়েছে।

গ্রাহকদের সুবিধার জন্য অনলাইন মাশুল ক্যালকুলেটরও চালু করেছে ডাক বিভাগ। এতে পণ্য পাঠানোর আগেই সম্ভাব্য খরচ সম্পর্কে ধারণা নেওয়া যায়।

বর্তমানে ঢাকার জিপিও ছাড়াও গুলশান, বনানী, মিরপুর ও উত্তরাসহ কয়েকটি সাব-পোস্ট অফিস থেকে সরাসরি স্পিড পোস্টের মাধ্যমে পণ্য পাঠানো যাচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে পার্সেল পাঠানোর জন্য রয়েছে বৈদেশিক ইএমএস সেবাও।

নির্দিষ্ট সময়ের মধ্যে বিলির বাধ্যবাধকতা

স্পিড পোস্টের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করতে পণ্য বিলির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে ডাক অধিদপ্তর। জেলা শহর থেকে ঢাকায় পাঠানো পণ্য সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে, এক জেলা থেকে অন্য জেলায় সর্বোচ্চ ৪৮ ঘণ্টা এবং প্রত্যন্ত বা দুর্গম এলাকায় সর্বোচ্চ ৯৬ ঘণ্টার মধ্যে বিলির জন্য প্রস্তুত রাখার নির্দেশনা রয়েছে।

তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে কিছু পণ্য এ সেবার আওতার বাইরে রাখা হয়েছে। বিস্ফোরক বা দাহ্য পদার্থ, বিপজ্জনক রাসায়নিক, মাদকদ্রব্য, জীবন্ত প্রাণী, আগ্নেয়াস্ত্র এবং ভরা বা খালি গ্যাস সিলিন্ডার স্পিড পোস্টে পাঠানো নিষিদ্ধ।

নির্বাচনে আস্থা, পরে বাড়ল জনপ্রিয়তা

ডাক বিভাগের সেবার প্রতি মানুষের আস্থা তৈরিতে সাম্প্রতিক পোস্টাল ভোটের অভিজ্ঞতাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন। ভোট প্রদান থেকে শুরু করে ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপে প্রবাসী ভোটাররা বার্তার মাধ্যমে অগ্রগতি জানতে পেরেছেন। এতে ডাক বিভাগের ওপর মানুষের আস্থা বেড়েছে বলে মনে করেন তিনি।

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও মানুষের মুখে মুখে স্পিড পোস্টের প্রচার ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটররা নিজেদের প্রয়োজনেই এ সেবা ব্যবহার করে এর জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রেখেছেন বলে জানান তিনি।

ভবিষ্যতে বাসাবদলের পণ্যও যাবে ডাকযোগে?

স্পিড পোস্টের জনপ্রিয়তা ডাক বিভাগের সামনে আরও বড় পরিসরে সেবা সম্প্রসারণের সম্ভাবনা তৈরি করেছে। মহাপরিচালক জানান, সম্প্রতি এক গ্রাহক এক জেলা থেকে অন্য জেলায় বাসা পরিবর্তনের সময় পুরো বাসার আসবাব ডাক বিভাগের মাধ্যমে পাঠানোর আগ্রহ দেখিয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের ডাক বিভাগে আন্তঃজেলা বাসাবদলসহ এ ধরনের সেবা চালু রয়েছে। বাংলাদেশেও ভবিষ্যতে এমন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ জন্য ধাপে ধাপে প্রয়োজনীয় লজিস্টিক সক্ষমতা বাড়ানো হচ্ছে।

এরই অংশ হিসেবে পরিবেশবান্ধব একটি প্রকল্পের আওতায় ৫০টি বৈদ্যুতিক বাইক সংগ্রহ করা হয়েছে। এসব যান গ্রিন এনার্জিতে পরিচালিত হবে বলে জানান মহাপরিচালক।

বদলে যাচ্ছে ডাক বিভাগের মেইল ব্যবস্থাপনাও

স্পিড পোস্টের পাশাপাশি ডাক বিভাগের অভ্যন্তরীণ ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা হচ্ছে। ঢাকার তেজগাঁওয়ের কেন্দ্রীয় মেইল প্রসেসিং সেন্টারকে পূর্ণ সক্ষমতায় ব্যবহারের সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে।

এর ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসা মেইল, ঢাকা থেকে দেশের বিভিন্ন এলাকায় যাওয়া মেইল এবং রাজধানীর অভ্যন্তরীণ মেইল—সবই একটি কেন্দ্র থেকে প্রক্রিয়াজাত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অন্যদিকে, কমলাপুরের রেলওয়ে মেইল সার্ভিসের সক্ষমতা সীমিত হয়ে পড়ায় সেখানে একসঙ্গে বিভিন্ন ধরনের পণ্য সামলানো কঠিন হয়ে উঠেছে। এ কারণে ঢাকা জিপিও ক্যাম্পাস সম্প্রসারণ করে সেখানে বিদেশ থেকে আসা ও বিদেশে পাঠানো পার্সেল ব্যবস্থাপনার জন্য বিশেষায়িত ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তেজগাঁও, কমলাপুর ও জিপিওকে কেন্দ্র করে তিনটি হাবের সমন্বয়ে ভবিষ্যতে ডাক বিভাগের মেইল ব্যবস্থাপনা পরিচালনার পরিকল্পনা রয়েছে।

কাজী আসাদুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে ডাক বিভাগের কাছে শুধু মুনাফা অর্জনই মূল লক্ষ্য নয়। কম খরচে নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও একটি কার্যকর যোগাযোগব্যবস্থার আওতায় আনা—এটাই স্পিড পোস্টের বড় সাফল্য।

বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে স্পিড পোস্ট সেবা চালু করা হয়। শুরুতে মৌসুমি ফল পরিবহনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলেও চাহিদা বাড়ায় এখন নিত্যপ্রয়োজনীয় বড় আকারের পণ্য পরিবহনের সুযোগও যুক্ত হয়েছে।

সারা জীবন গানে মাতিয়ে রেখেছেন তিনি
সারা জীবন গানে মাতিয়ে রেখেছেন তিনি
বুলবুল আহমেদের পুরস্কার-সম্মাননা সংরক্ষণে পরিবারের উদ্যোগ
বুলবুল আহমেদের পুরস্কার-সম্মাননা সংরক্ষণে পরিবারের উ…
দুই বাংলার হৃদয়ে আজও অমর মহানায়ক উত্তম কুমার
দুই বাংলার হৃদয়ে আজও অমর মহানায়ক উত্তম কুমার
‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান’: প্রধানমন্ত্রী তারেক রহমান
‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান’: প্রধা…
শাপলা চত্বর মামলা: ইনু-দীপু মনি-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে
শাপলা চত্বর মামলা: ইনু-দীপু মনি-লতিফ সিদ্দিকীসহ ১১ …
শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আ…
রেঞ্জ রোভারের প্রথম বৈদ্যুতিক গাড়ি, দাম প্রায় আড়াই কোটি টাকা
রেঞ্জ রোভারের প্রথম বৈদ্যুতিক গাড়ি, দাম প্রায় আড়াই কো…
৪ হাজার ৫৯৭ কোটি থেকে ১৬ হাজার কোটি, সায়েদাবাদ প্রকল্পের ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন
৪ হাজার ৫৯৭ কোটি থেকে ১৬ হাজার কোটি, সায়েদাবাদ প্র…
স্বর্ণের দামে বড় উল্লম্ফন, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
স্বর্ণের দামে বড় উল্লম্ফন, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে দুদক
আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের স…
স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; অনাহারে দিন কাটছে পাঁচ সদস্যের পরিবারের
স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; অনাহারে দিন কাটছে পাঁচ…
দেশে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার ২৩ টাকা
দেশে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার ২৩…
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা
আরো পড়ুন »

দেশজুড়ে এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

শিশু রামিসা হ/ত্যা ও ধ/র্ষ/ণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল।...