বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত প্রায় পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর মে মাসের বেতন ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উৎসব ভাতার বিল জমা নেওয়া শুরু হবে আগামী ১০ মে থেকে।
রোববার (৩ মে) এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর ইএমআইএস সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন।
তিনি জানান, ১০ মে থেকে অনলাইনে বিল সাবমিট কার্যক্রম শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের পর আর কোনো তথ্য জমা দেওয়া যাবে না।
জানা গেছে, প্রতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব অনলাইনে পাঠান। পরে তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়-এর অনুমোদনের জন্য পাঠানো হয়।
চূড়ান্ত অনুমোদনের পর সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা হয়।