প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুন মাসে China অথবা India সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
মঙ্গলবার (৫ মে) বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে চীন ও ভারতের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচির সঙ্গে সমন্বয় করে সফরসূচি নির্ধারণের কাজ চলছে।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ‘পুশইন’ হলে বাংলাদেশ তার উপযুক্ত জবাব দেবে।
নিজের চীন সফর প্রসঙ্গে মন্ত্রী জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই সফরে দুই দেশের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং Teesta River মহাপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা ইতিবাচক এবং বাংলাদেশ তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে।