প্রকাশ: ০৫ মে ২০২৬,নড়াইলের লোহাগড়া উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ৪ মে রাতে সুযোগ বুঝে ওই কিশোরীকে ধ/র্ষ/ণ করে এক ব্যক্তি। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভুক্তভোগীর নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তকে আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।