পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিশেষ আয়োজন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ।
‘কোরবানির হাঁকডাক’ শিরোনামের এই আয়োজনে থাকছে উৎসব উপযোগী নানা ডিজাইন ও বৈচিত্র্যের পোশাক। ঈদকে ঘিরে প্রতি বছরের মতো এবারও নতুনত্ব ও ঐতিহ্যের সমন্বয়ে পোশাক সংগ্রহ সাজিয়েছে প্রতিষ্ঠানটি। এবারের কালেকশনের মূল থিম হিসেবে ব্যবহার করা হয়েছে ঐতিহ্যবাহী তাঁতরেজ নকশা। জ্যামিতিক প্যাটার্ন ও সূক্ষ্ম কারুকাজের মাধ্যমে পোশাকে আনা হয়েছে নান্দনিকতার ভিন্ন মাত্রা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডিজাইনের পাশাপাশি আরামদায়ক কাপড় ও আধুনিক স্টাইলের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের সংগ্রহে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, স্টিচড ড্রেস, ফ্রক, টি-শার্ট ও শার্টসহ বিভিন্ন ধরনের পোশাক। বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে ফ্যামিলি সিরিজ, যেখানে পরিবারের সদস্যদের জন্য একই ডিজাইন ও রঙের সমন্বয়ে পোশাক তৈরি করা হয়েছে। সাদা বেইজের ওপর নেভি ব্লু ও আকাশি রঙের জ্যামিতিক তাঁতরেজ নকশা ব্যবহার করায় পোশাকগুলোতে এসেছে আভিজাত্য ও স্বস্তির সমন্বয়।
একই ডিজাইনের পোশাকে পরিবারকে একসঙ্গে উৎসব উদযাপনের বার্তা তুলে ধরা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বিভিন্ন ম্যাচিং পোশাকও রাখা হয়েছে ক্রেতাদের জন্য।
ঈদ উপলক্ষে ‘কোরবানির হাঁকডাক’ ক্যাম্পেইনের আওতায় দেশীদশ আউটলেটে ২০ শতাংশ এবং রঙ বাংলাদেশের সব আউটলেটে নির্দিষ্ট পণ্যে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে।
ঢাকা ও ঢাকার বাইরের মোট ২০টি আউটলেটে পাওয়া যাচ্ছে ঈদুল আজহার নতুন এই সংগ্রহ। এছাড়া অনলাইনে কেনাকাটার সুবিধাও রেখেছে প্রতিষ্ঠানটি।