১০০ পদে জীবন বিমা করপোরেশনে নিয়োগ
জীবন বিমা করপোরেশন ১০০ জন এজেন্ট নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএসসি, এইচএসসি বা স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ পদে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
পদের নাম: এজেন্ট
পদসংখ্যা: ১০০
চাকরির ধরন: খণ্ডকালীন (পার্ট-টাইম)
কর্মস্থল: ঢাকা (কাকরাইল)
বয়সসীমা: ২৮–৪০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা: পারফরম্যান্স বোনাস ও বছরে দুইটি উৎসব বোনাস
অফিসে উপস্থিত থেকে অথবা বাসা থেকেও কাজ করার সুযোগ রয়েছে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬।