৬৫ বছর ও তদুর্ধ্ব ব্যক্তি ও প্রতিবন্ধী যাত্রীদের টিকিট ক্রয়ের ২৫% ছাড় উদ্বোধন করেন শেখ রবিউল আলম
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি আজ (২৫ মে ২০২৬) ৬৫ বছর ও তদূর্ধ্ব ব্যক্তি এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য মেট্রোরেল ও বাংলাদেশ রেলওয়ের টিকিট ক্রয়ে ২৫ শতাংশ বিশেষ ছাড় সুবিধার শুভ উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই সুবিধার আওতায় প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী যাত্রীরা মেট্রোরেল এবং রেলওয়ের টিকিট ক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ গণপরিবহনে অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনবান্ধব ও সহজলভ্য পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।