তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপে নতুন চমক দেখাচ্ছে দক্ষিণী তারকা Vijay-এর দল ‘তামিলাগা ভেট্টরি কাজাগাম’ (টিভিকে)। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই রাজ্যের রাজনীতিতে ‘নির্ণায়ক শক্তি’ হয়ে উঠতে পারে দলটি।
বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত বিভিন্ন জরিপের গড় হিসেবে দেখা যাচ্ছে, ২৩৪ আসনের বিধানসভায় টিভিকে ১৩ থেকে ১৯টি আসন পেতে পারে। তবে কিছু জরিপে এ সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনাও দেখানো হয়েছে। এতে করে সরকার গঠনে ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হতে পারেন বিজয়।
অন্যদিকে Dravida Munnetra Kazhagam নেতৃত্বাধীন জোট ১৩৭ থেকে ১৫০টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে বলে আভাস মিলেছে। তবে প্রধান প্রতিদ্বন্দ্বী All India Anna Dravida Munnetra Kazhagam-কে ঘিরে বিভিন্ন জরিপে ভিন্ন ভিন্ন চিত্র পাওয়া গেছে।
বিশ্লেষকদের মতে, বিজয়ের ব্যক্তিগত জনপ্রিয়তা বিশেষ করে তরুণ ও শহুরে ভোটারদের মধ্যে বড় প্রভাব ফেলেছে। টিভিকে মূলত বিরোধী ভোট ব্যাংকে ভাগ বসাচ্ছে, যা রাজ্যের দীর্ঘদিনের দ্বিমুখী রাজনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
দুর্নীতিবিরোধী বার্তা, সুশাসন এবং তরুণদের ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিয়ে পরিচালিত প্রচারণা তামিলনাড়ুর রাজনৈতিক বয়ানে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে ৪ মে। তবে যে কোনো পরিস্থিতিতেই বিজয়ের রাজনৈতিক অভিষেক রাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে ধারণা করা হচ্ছে।