জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ জোরদার করতে চালু হওয়া ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলট কার্যক্রম আরও সম্প্রসারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এখন থেকে ঢাকা জেলার বাইরে দেশের বিভিন্ন জেলায় নিবন্ধিত মোটরসাইকেলও এই সিস্টেমের আওতায় আসবে।
শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো ও ময়মনসিংহ জেলায় নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ‘ফুয়েল পাস বিডি’ সিস্টেমে নিবন্ধনের আওতায় অন্তর্ভুক্ত হবে।
এ ছাড়া ঢাকা জেলায় আজ থেকে ১৮টি পেট্রোল পাম্পে পাইলট কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম দেশের অন্যান্য জেলাতেও সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।