জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন-এর অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে জুলাই আন্দোলনের নেত্রী নুসরাত তাবাসসুম-কে মুখ্য সংগঠক করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সাইফুন বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মনজিলা ঝুমা।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিম, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা।
অন্যদিকে যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দু।
এ ছাড়া যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম। কমিটিতে সংগঠক হিসেবে ১৪ জন এবং সদস্য হিসেবে আরও ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।