সদ্য ঘোষিত National Citizen Party (এনসিপি)-এর নারী সংগঠন জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিস্ময় প্রকাশ করে দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন Dyuti Aranya Chowdhury Priti।
শনিবার ৫৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে থেকেই তিনি এনসিপিতে নিষ্ক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রীতি লিখেছেন, ‘১৮ এপ্রিল প্রকাশিত কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত হয়েছি। ওই কমিটির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’ তিনি আরও জানান, দলের সব পদ থেকে পদত্যাগ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানানো হয়েছে।
পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দলের প্রাথমিক লক্ষ্য ও আদর্শের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি যুক্ত হয়েছিলেন। তবে বর্তমানে দলের কার্যক্রমে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখছেন না বলে দাবি করেন তিনি।
‘সাধারণ মানুষের আশা ভঙ্গ হওয়ার এই পরিস্থিতিতে আমার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব নয়,’—যোগ করেন প্রীতি।