পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে Titas Gas Transmission and Distribution Company Limited।
রোববার (৩ মে) এক বার্তায় জানানো হয়, Dhaka WASA কর্তৃক গুলশান-বাড্ডা লিংক রোডে কাজের সময় তিতাসের গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ভালভ বন্ধ করে জরুরি মেরামত কাজ শুরু করা হয়েছে।
এর ফলে Gulshan, Banani, Baridhara এবং আশপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, লিকেজ মেরামতের কাজ শেষ হলেই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।