ক্যানসার অনেক সময় নীরবে শরীরে তৈরি হয়। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু আগাম লক্ষণ আগে থেকেই দেখা যায়—যেগুলো সময়মতো বুঝতে পারলে ঝুঁকি কমানো সম্ভব।
গুরুত্বপূর্ণ লক্ষণগুলো হলো--
১. অকারণে দ্রুত ওজন কমে যাওয়া
২. দীর্ঘদিনের ক্লান্তি
৩. শরীরের কোনো অংশে স্থায়ী ব্যথা
৪. ত্বকের দাগ, তিলের পরিবর্তন বা গুটি
৫. দীর্ঘস্থায়ী কাশি বা কণ্ঠস্বর পরিবর্তন
চিকিৎসকদের মতে, এসব লক্ষণ সবসময় ক্যানসার নয়। তবে দীর্ঘদিন থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সচেতন থাকুন, সুস্থ থাকুন।