লেবার রুম স্থাপনে কঠোর নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল
দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে সতর্ক করেছেন তিনি।
সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে লেবার রুম থাকা বাধ্যতামূলক। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও জানান তিনি।
বিস্তারিত আসছে...