চিকিৎসাধীন মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন বলে জানিয়েছে দলটি।
সোমবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে সীমিত সময়ের জন্য আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ করছেন মির্জা আব্বাস। তিনি আরও জানান, পরিবারের সদস্যরা আসন্ন ঈদুল আজহার আগেই তাকে দেশে ফিরিয়ে আনতে আগ্রহী। তবে চিকিৎসকদের মতামতের ভিত্তিতেই দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।