বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ এনসিপির বিক্ষোভ মিছিল
বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঢাকা মহানগর উত্তর শাখা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামটর মোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ এবং জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।