ঘরে বসেই টিসিবি ডিলারশিপের আবেদন, চালু ডিজিটাল সেবা
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার নিয়োগ, লাইসেন্স নবায়ন এবং সংশ্লিষ্ট সেবাগুলোকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে চালু করেছে আধুনিক অনলাইন ডিলার নিয়োগ পোর্টাল। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে আগ্রহী আবেদনকারীরা ঘরে বসেই ডিলার নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে এবং প্রয়োজনীয় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
পোর্টালে প্রবেশ করে ব্যবহারকারীরা ডিলার নিয়োগ নীতিমালা ও নির্দেশিকা, জেলা, উপজেলা ও ইউনিয়নভিত্তিক শূন্য ডিলারের তালিকা, নতুন ডিলারশিপের জন্য অনলাইন আবেদন, লাইসেন্স নবায়ন সংক্রান্ত তথ্য এবং আবেদনের সর্বশেষ অবস্থা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন।
টিসিবি জানিয়েছে, সম্পূর্ণ অনলাইনভিত্তিক এ সেবার মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমবে। নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণকারী আবেদনকারীরা যেকোনো স্থান থেকে সহজেই আবেদন জমা দিতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত সেবা পেতে টিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এছাড়া হেল্পলাইন নম্বর এবং ই-মেইলের মাধ্যমেও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক, ফলে ঘরে বসেই নির্ধারিত শর্ত ও যোগ্যতা অনুযায়ী আবেদন সম্পন্ন করা যাবে।
🔗 ভিজিট করুন: www.tcb.gov.bd
📞 হেল্পলাইন: 09638 111 888
📧 ই-মেইল: info@tcb.gov.bd