টস হেরে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের তৃতীয় ও শেষ খেলায় টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েছে বাংলাদেশ।
আগের দুই খেলায় টস জিতে ব্যাটিং বেছে নিলেও এবার কৌশল বদল করেছে নিউজিল্যান্ড। তাদের একাদশে একটি পরিবর্তন এসেছে-ব্লেয়ার টিকনারের জায়গায় দলে নেওয়া হয়েছে বেন লিস্টারকে।
বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সন্তুষ্ট দল। বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। দলে নেই তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম। চোটের কারণে আগের দুই খেলায় অংশ নিতে পারেননি মুস্তাফিজুর রহমান।
দুই দলের একাদশ:
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মোহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রুর্ক, জেডন লেনক্স।