পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধি লক্ষ্যে দেশব্যাপী নদী, খাল ও জলাধার পুনরুদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় ‘পাতলী খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করেন তিনি। পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী খালপাড়ে একটি স্মারক বৃক্ষরোপণ করেন। পরে সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় জলাধার ও প্রাকৃতিক জলপ্রবাহ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।