এইচএসসি ও এসএসসি পাসে রাষ্ট্রপতির কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
রাষ্ট্রপতির কার্যালয়ের অধীন জন বিভাগে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত ১৬ ও ২০তম গ্রেডের দুটি পদে মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৫ জুন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আগামী ২১ জুন সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৩০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
যেসব পদে নিয়োগ
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
এই পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। পদটি ১৬তম গ্রেডভুক্ত এবং এর বেতন স্কেল ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
যোগ্যতা
এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন ব্যবহারে দক্ষ হতে হবে।
অফিস সহায়ক
এই পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। পদটি ২০তম গ্রেডভুক্ত এবং এর বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা।
যোগ্যতা
প্রার্থীদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য শর্ত
নিয়োগপ্রাপ্তরা স্থায়ী ও পূর্ণকালীন ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ২০২৬ সালের ১ জুন তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা পরিশোধ করতে হবে। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন ফরম পূরণের পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
বিস্তারিত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।