মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ৪৩১ জনের বিশাল নিয়োগ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্থায়ী ভিত্তিতে ২১টি পদে মোট ৪৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি ও এসএসসি পাসসহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (জনপ্রশাসন মন্ত্রণালয়)
পদের সংখ্যা: ২১টি পদ
ক্যাটাগরি: ২টি
মোট জনবল: ৪৩১ জন
চাকরির ধরন: স্থায়ী
আবেদনের মাধ্যম: অনলাইন
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বয়সসীমা
১ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
তবে ২, ৩ ও ৮ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষরের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।
নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদন ফি: ১ থেকে ১০ নম্বর এবং ১৬ থেকে ২০ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১১২ টাকা।
১১ থেকে ১৫ নম্বর এবং ২১ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ৫৬ টাকা।
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদন সম্পন্নের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে। জমাকৃত অর্থ ফেরতযোগ্য নয়।
আবেদনের শেষ সময়: আগামী ১৭ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।