সোনার বাজারে দামের পতন, নতুন মূল্য ঘোষণা
দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংশোধিত দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে আন্তর্জাতিক বাজার, স্থানীয় বাজার পরিস্থিতি এবং সার্বিক মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বিস্তারিত আসছে......