ঘুম থেকে উঠেই অনেকেই মোবাইল হাতে নেন বা তাড়াহুড়ো করে দিনের কাজ শুরু করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, দিনের শুরুটা যদি সচেতনভাবে করা যায়, তাহলে পুরো দিনটাই ভালো কাটে।
ইসলামের দৃষ্টিতেও সকাল একটি বরকতময় সময়। এই সময় আল্লাহর স্মরণে দিন শুরু করলে মন শান্ত থাকে এবং কাজে আসে স্থিরতা।
মাত্র তিনটি সহজ অভ্যাসেই বড় পরিবর্তন আনা সম্ভব।
এক গ্লাস পানি পান
রাতের পর শরীর কিছুটা পানিশূন্য থাকে। সকালে পানি পান করলে শরীর দ্রুত সচল হয় এবং ক্লান্তি কমে।
৫ মিনিট নীরবতা বা দোয়া
দিনের শুরুতে কিছু সময় নিজের জন্য রাখুন। দোয়া বা আল্লাহর স্মরণ মনকে প্রশান্ত করে এবং আত্মিক শক্তি বাড়ায়। সূর্যের আলোতে কিছু সময় সকালের প্রাকৃতিক আলো শরীরের স্বাভাবিক ছন্দ ঠিক রাখতে সাহায্য করে এবং মুড ভালো রাখে।
ছোট এই অভ্যাসগুলো নিয়মিত করলে দিনটি আরও সতেজ, শান্ত ও সুশৃঙ্খল হতে পারে।
দিনের শুরুটা যদি সচেতনতা ও আল্লাহর স্মরণ দিয়ে করা যায়, তাহলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ভালো অভ্যাস গড়ে তোলার তাওফিক দান করুন।