প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
ঢাকায় সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে দেশের চলমান উন্নয়ন কার্যক্রম, অর্থনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে এডিবির চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয় বৈঠকে।