টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শনিবার (১৩ জুন) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। ফলে রবিবার (১৪ জুন) দেশের বাজারে একই দামে সোনা বিক্রি হচ্ছে।
এর আগে গত ১১ জুন সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়।
বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম রয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা। বাজুসের নির্ধারিত নতুন মূল্য শনিবার সকাল থেকেই কার্যকর হয়েছে।