বর্ণাঢ্য সূচি নিয়ে রোববার (১৪ জুন) মাঠে গড়াচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। ক্রিকেট ও ফুটবলের ব্যস্ত সূচির পাশাপাশি শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের যাত্রা। সবমিলিয়ে ক্রীড়াপ্রেমীদের জন্য দিনটি হতে যাচ্ছে জমজমাট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে জয় তুলে নিয়ে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। একই দিনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
এদিকে ফুটবল বিশ্বকাপের সূচিতে রয়েছে ছয়টি ম্যাচ। ভোর থেকে শুরু হয়ে আগামীকাল সকাল পর্যন্ত চলবে এই ব্যস্ততা।
আজকের খেলার সূচি:
বিশ্বকাপ ফুটবল
হাইতি বনাম স্কটল্যান্ড -সকাল ৭টা (বিটিভি, টি স্পোর্টস ও সময়)
অস্ট্রেলিয়া বনাম তুরস্ক - সকাল ১০টা (বিটিভি, টি স্পোর্টস ও সময়)
জার্মানি বনাম কুরাসাও- রাত ১১টা (বিটিভি, টি স্পোর্টস ও সময়)
নেদারল্যান্ডস বনাম জাপান-রাত ২টা (বিটিভি, টি স্পোর্টস ও সময়)
আইভরিকোস্ট বনাম ইকুয়েডর -আগামীকাল ভোর ৫টা (বিটিভি, টি স্পোর্টস ও সময়)
সুইডেন বনাম তিউনিসিয়া - আগামীকাল সকাল ৮টা (বিটিভি, টি স্পোর্টস ও সময়)
তৃতীয় ওয়ানডে
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া - বেলা ১১টা (নাগরিক টিভি ও টি স্পোর্টস)
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস - বেলা ৩টা ৩০ মিনিট (স্টার স্পোর্টস ১)
ভারত বনাম পাকিস্তান - সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (স্টার স্পোর্টস ১)