স্বর্ণের বাজারে স্বস্তি,একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম
দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম রাখা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।
এর আগে, শুক্রবারও স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছিল বাজুস, যা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়। তবে একদিনের ব্যবধানে আবারও দাম কমানোর সিদ্ধান্ত নেওয়ায় দেশের স্বর্ণের বাজারে নতুন সমন্বয় এলো।