নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, যা বলছে সমীকরণ
বিশ্বকাপের নকআউট পর্বে সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণে গ্রুপ ‘এইচ’-এর দিকে নজর রাখছে আর্জেন্টিনা। নিজেদের গ্রুপে সেরা দুইয়ে থাকতে পারলে শেষ বত্রিশে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষস্থান আরও মজবুত করেছে স্পেন। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। একই সংখ্যক ম্যাচে উরুগুয়ে ও কেপ ভার্দের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট করে। আর এক পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে সৌদি আরব।
যেভাবে শেষ ষোলো নিশ্চিত করতে পারে আর্জেন্টিনা
গ্রুপ ‘জে’-তে শীর্ষস্থান ধরে রাখতে অস্ট্রিয়ার বিপক্ষে জয় প্রয়োজন আর্জেন্টিনার। আর সেরা দুইয়ে থাকতে হলে তাদের আশা করতে হবে, জর্ডান যেন জয় না পায়। তবে অন্যান্য ফলাফলের সমীকরণেও গ্রুপসেরা হওয়ার সুযোগ রয়েছে আলবিসেলেস্তেদের।
যদি আর্জেন্টিনা নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে শেষ করে, তাহলে নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হতে পারে গ্রুপ ‘ডি’, ‘জি’, ‘এল’, ‘বি’ কিংবা ‘কে’-এর শীর্ষস্থান অধিকারী কোনো দল।
গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচেই নির্ধারিত হবে প্রতিপক্ষ
গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে উরুগুয়ে ও স্পেন। অন্য ম্যাচে কেপ ভার্দের প্রতিপক্ষ সৌদি আরব। এই দুই ম্যাচের ফলই নির্ধারণ করবে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ।
আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হলে সম্ভাব্য প্রতিপক্ষ
উরুগুয়ে জিতলে এবং কেপ ভার্দে ড্র বা হারলে রানার্সআপ হিসেবে স্পেনের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা।
উরুগুয়ে ও কেপ ভার্দে উভয় দল জয় পেলে গোল ব্যবধান, গোলসংখ্যা ও ফেয়ার প্লের ভিত্তিতে দ্বিতীয় হওয়া দলটি হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ। কেপ ভার্দে চার গোলের কম ব্যবধানে জিতলে এবং উরুগুয়ে ড্র করলে রানার্সআপ হবে কেপ ভার্দে।
কেপ ভার্দে চার বা তার বেশি গোলের ব্যবধানে জয় পেলেও উরুগুয়ে ড্র করলে স্পেন দ্বিতীয় স্থানে নেমে যেতে পারে।
উরুগুয়ে জয় না পেলে এবং সৌদি আরব জিতলে নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে সৌদি আরব।
নকআউটে আর্জেন্টিনার সম্ভাব্য পথ
গ্রুপসেরা হয়ে শেষ বত্রিশে উঠলে আর্জেন্টিনা প্রথমে ‘এইচ’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে। এরপর সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে প্যারাগুয়ে কিংবা অস্ট্রেলিয়া। কোয়ার্টার ফাইনালে পর্তুগাল, কলম্বিয়া, সুইজারল্যান্ড অথবা কানাডার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেমিফাইনালে ব্রাজিল বা ইংল্যান্ড এবং ফাইনালে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন কিংবা বেলজিয়ামের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হতে পারে আর্জেন্টিনাকে।
সমান পয়েন্ট হলে যেসব বিষয় বিবেচনায় নেওয়া হবে
* মুখোমুখি ম্যাচে অর্জিত পয়েন্ট
* মুখোমুখি লড়াইয়ে গোল ব্যবধান
* মুখোমুখি ম্যাচে করা গোল
* সামগ্রিক গোল ব্যবধান
* কম লাল কার্ড
* কম হলুদ কার্ড
* ফিফা র্যাঙ্কিং