জাতীয় কবির সমাধিতে ছাত্রদলের ফুলেল শ্রদ্ধাঞ্জলি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত জাতীয় কবির সমাধিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন।
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরাও অংশ নেন। নেতারা বলেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ নতুন প্রজন্মকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সাহস জোগায়।