তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ল । এবার ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা করে বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম নির্ধারণ করে। এতদিন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি মূল্য ছিল ১ হাজার ৫৮৫ টাকা। যদিও তা বাজারে খুচরা পর্যায়ে ২ হাজারের কাছাকাছি দরে বিক্রি হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। তবে খুচরা বাজারে বরাবরই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশী দামে বিক্রির অভিযোগ জানিয়ে আসছেন ক্রেতারা।
অরণ্য- ০৪/১০/২৬