মাগুরা পৌরসভার কাশীনাথপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাগুরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এসব তথ্য জানান।
পুলিশের দাবি, আটক শাহিন আলমকে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতিসহ আগে ছয়টি মামলা রয়েছে। অন্যদিকে সাথী খাতুনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত দুটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
#Magura #DrugRaid #BangladeshPolice