অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এবার একগুচ্ছ ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। বাঙালি ঐতিহ্যের সাজে তার মায়াবী উপস্থিতি নজর কেড়েছে অনুরাগীদের।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিগুলোতে পূর্ণিমাকে দেখা গেছে নান্দনিক জামদানি শাড়িতে। সঙ্গে খোঁপায় ফুলের মালা ও স্নিগ্ধ সাজ। ঐতিহ্যবাহী পোশাক, পরিমিত সাজসজ্জা এবং স্বাভাবিক অভিব্যক্তিতে পুরো লুকেই ফুটে উঠেছে বাঙালিয়ানার আবহ।
ছবির সঙ্গে পূর্ণিমা ব্যবহার করেছেন ‘দম মারো দম’ সিনেমার একটি গানের লাইন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পাহাড়ি ফুল আমি মৌরানী হায় কেউ জানে না। রূপে আছে নেশা, চোখে ছলনা।’
তার এই পোস্ট প্রকাশের পরই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় প্রশংসার ঝড়। মন্তব্যের ঘরে অনেকেই তার সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘দিন দিন এত সুন্দর হওয়ার রহস্য কী।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘যত দেখি ততবার মায়া পড়ে যায়, আমার ছোটকাল থেকে ক্রাশ ছিল।’
পূর্ণিমার সৌন্দর্য ও ফ্যাশন সচেতনতা নতুন কিছু নয়। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় তার পোশাক ও সাজও দর্শকদের আগ্রহের বিষয় হয়ে উঠেছে। এবারও জামদানি শাড়ি, ফুলের খোঁপা আর মায়াবী অভিব্যক্তির সমন্বয়ে তার সাজ পেয়েছে আলাদা মাত্রা।
১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
পরবর্তী সময়ে ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে পরিচিতি বাড়ান তিনি। দীর্ঘ অভিনয়জীবনে জনপ্রিয় এই অভিনেত্রী এখনো তার উপস্থিতি ও ব্যক্তিত্ব দিয়ে ভক্তদের আগ্রহ ধরে রেখেছেন।
#Purnima #BangladeshiActress #Entertainment