ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ২টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
১. ডাটা এন্ট্রি অপারেটর (নারীদের জন্য সংরক্ষিত)
পদসংখ্যা: ১টি
২. অফিস সহায়ক
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন
অস্থায়ী
কর্মস্থল
পানালিয়া, নবাবগঞ্জ, ঢাকা
বয়সসীমা
১০ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র সংগ্রহ
আগ্রহীরা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে আবেদন করতে পারবেন।
আবেদন পাঠানোর ঠিকানা
জেনারেল ম্যানেজার
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২
পানালিয়া, নবাবগঞ্জ, ঢাকা
আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। অসম্পূর্ণ ও নির্ধারিত সময়ের পরে পাওয়া আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি
জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ
১০ জুন ২০২৬।