বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পদের জব আইডি নম্বর ২৬১০১। নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতন ছাড়াও অন্যান্য সুবিধা পাবেন।
যেসব প্রতিষ্ঠানে নিয়োগ
সোনালী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংকে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ থাকতে হবে। তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা
১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন পদ্ধতি
আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি
মোবাইল ব্যাংকিং বা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে অফেরতযোগ্য ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ সময়সূচি
আবেদন শুরু: ২১ মে ২০২৬
আবেদনের শেষ সময়: ২১ জুন ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত