ঈদে সাত নায়িকাকে নিয়ে নিরবের বিশেষ আয়োজন ‘নায়কের নায়িকা’
পবিত্র ঈদ উপলক্ষে দর্শকদের জন্য ব্যতিক্রমধর্মী সেলিব্রেটি শো নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়ক নিরব হোসাইন। ‘নায়কের নায়িকা’ শিরোনামের এই বিশেষ আয়োজনে দেশের জনপ্রিয় সাত নায়িকাকে নিয়ে জমবে গল্প, আড্ডা ও অজানা অভিজ্ঞতার পর্ব।জানা গেছে, এটি প্রচলিত কোনো চ্যাট শো নয়; বরং সাত পর্বের একটি বিশেষ পডকাস্ট সিরিজ। প্রতিটি পর্বে নিরব হোসাইনের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের পরিচিত চলচ্চিত্র তারকারা।
এই আয়োজনে অংশ নিচ্ছেন পূর্ণিমা, অপু বিশ্বাস, পরীমনি, ববি হক, প্রার্থনা ফারদিন দীঘি, তমা মির্জা এবং কেয়া পায়েল।অনুষ্ঠানটি প্রসঙ্গে নিরব হোসাইন বলেন, এটি একেবারেই আনুষ্ঠানিক কোনো উপস্থাপনা নয়। বরং অতিথিদের সঙ্গে খোলামেলা আড্ডার মধ্য দিয়ে উঠে আসবে তাদের ক্যারিয়ার, ব্যক্তিজীবন, সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং অজানা নানা গল্প।
ঈদের দিন ২৮ মে থেকে আগামী ৩ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় জিটিভি-তে প্রচার হবে ‘নায়কের নায়িকা’র নতুন পর্ব।