বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক Mizanur Rahman Sinha আর নেই। তিনি সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তাঁর মেয়ে তাসনিম সিনহা।
রাজনীতির পাশাপাশি ব্যবসায়িক অঙ্গনেও পরিচিত মুখ ছিলেন মিজানুর রহমান সিনহা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। এর আগে দীর্ঘ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেও অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে ওই আসনে দলীয় প্রার্থী করা হয় Abdul Salam Azad-কে।
১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান সিনহা। তাঁর পিতা হামিদুর রহমান সিনহা ও মাতা নূরজাহান সিনহা। পারিবারিক ‘সিনহা হাউজ’ দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে পরিচিত একটি ঐতিহ্যবাহী স্থাপনা।
শৈশবের একটি সময় কলকাতায় কাটলেও পরে তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর University of Dhaka থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।
১৯৬৪ সালে হাবিব ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। পরে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান Acme Group-এ যোগ দেন এবং ১৯৮৩ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন মিজানুর রহমান সিনহা। সরকারি তোলারাম কলেজে অধ্যয়নকালে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি বিএনপিতে যোগ দেন।
তিনি মুন্সীগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভ করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের Nazrul Islam Khan Badal-কে এবং ২০০১ সালে Sagufta Yasmin Emily-কে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।