আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এশিয়ায় পারস্পরিক আস্থা ও আস্থা বৃদ্ধির পদক্ষেপবিষয়ক সম্মেলনের (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে সভাকক্ষ ত্যাগ করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। একই সময়ে আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও কক্ষ ছেড়ে বেরিয়ে যান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলন কক্ষে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য শুরু হলে বাংলাদেশসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কক্ষ ত্যাগ করেন। এর মধ্য দিয়ে তারা ওই বক্তব্যে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান।
বাকুতে অনুষ্ঠিত সিআইসিএর সপ্তম শীর্ষ সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা জোরদার, নিরাপত্তা এবং দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে।