দেশের বিভিন্ন অঞ্চলে এখন আবহাওয়ার ভিন্নধর্মী অনুভূতি দেখা যাচ্ছে। কোথাও কুয়াশার মতো ধোঁয়াশা, কোথাও আবার গরমের অনুভূতি। তাপমাত্রা ২০ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে কিছু এলাকায় শীত শীত ভাব অনুভূত হতে পারে। তবে ডিসেম্বর থেকে দেশজুড়ে শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
আবুল কালাম মল্লিক বলেন, তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে পার্থক্য দেখা দিতে পারে। দিনের বেলায় গরম লাগলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া অনুভূত হতে পারে।
তিনি আরও জানান, নভেম্বরের মাঝামাঝি সময়ে অথবা হেমন্তের শেষ পর্যায়ে হালকা শীতের অনুভূতি তৈরি হতে পারে। তবে ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, এল নিনোর প্রভাবে এবার শীতের অনুভূতি তুলনামূলক কম থাকতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
#WinterForecast #BangladeshWeather #ElNino #WeatherUpdate #Aronno_News