কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলতে থাকে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
#CoxsBazar #FireIncident #BreakingNews #BangladeshNews #Aronno_News